কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: কুড়িগ্রাম জেলা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযান অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় জেলার কচাকাটা থানা পুলিশের একটি চৌকস টিম অদ্য ০৫ জুন ২০২৪ রাত্রি আনুমানিক ০২.৩০ ঘটিকায় কচাকাটা থানাধীন কেদার ইউনিয়নের তেলিপাড়া থেকে একই এলাকার মাদক কারবারি মোঃ মফিজুল ইসলাম (৩৫) কে ৪৫ বোতল বিদেশি মদসহ হাতেনাতে গ্রেফতার করে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে কচাকাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।
Leave a Reply