1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
Title :
গণতন্ত্রের জন্য ভাসানীর লড়াই আমাদের পথচলার প্রেরণা: স্মরণসভায় বক্তারা ‘যুগ যুগ জিও তুমি, মওলানা ভাসানী’ টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় মওলানা ভাসানীর ৫০তম ওফাতবার্ষিকী পালিত নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে মাহাবুব রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ ওয়াইকেকে (YKK) বাংলাদেশ তার রজতজয়ন্তী উদযাপন করছে—যা আস্থা, অংশীদারিত্ব এবং সম্মিলিত সাফল্যের ২৫ বছর পূর্তির প্রতীক মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে সিলেটে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি-এর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত এআই উদ্ভাবন এগিয়ে নিতে একসঙ্গে কাজ করবে রাইজ ও ডিজিটএক্স নড়াগাতীর জয়নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী কাজী আনিচুর রহমানের গণসংযোগ ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত ব্যাংককে আকিজ সিরামিকসের ‘ইভলভ বিয়ন্ড’ বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে মেট্রো স্পিনিং

৩ মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস

  • আপডেট : সোমবার, ৩ জুন, ২০২৪, ১১.১৩ পিএম
  • ৪৩৯ Time View

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ  ধাপে কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় আগামী ৫ই জুন অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। শেষ মূহর্তে জমে উঠেছে উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার- প্রচারণা। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে রাস্তা-ঘাট, অলি-গলি, পাড়া- মহল্লা। দিনরাত এক করে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নিজ নিজ মার্কায় ভোট প্রার্থনা করছেন প্রার্থীরা। 

এদিকে নিরাপদে- নির্বিঘ্নে ভোট কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের আহবান জানান সহকারি রির্টানিং কর্মকর্তা।  

এছাড়া সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে নির্বাচন কমিশন যেমন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করছে, স্থানীয় প্রশাসনও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যাবতীয় প্রস্তুতি নিয়েছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন, আইন প্রয়োগকারী সংস্থা ও প্রশাসনের লোকজন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সুষ্ঠু ভোট হলে তিন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীই বিজয়ের বিষয়ে আশা প্রকাশ করছেন। তারা সবাই বিজয়ী হলে ভৈরবকে একটি আধুনিক উন্নত উপজেলা হিসেবে গড়ে তোলার ব্যাপারে প্রতিশ্রুতি দিচ্ছেন। 

এদিকে মহিলা ভাইস-চেয়ারম্যান পদে মনোয়ারা বেগম (হাঁস), সাবিহা মাহাবুব প্রভা (কলস), সানজিদা ইয়াসমিন (ফুটবল) নিয়ে নির্বাচন করবেন। 

এই ৩ জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি ভোটের লড়াই হবে বলে মনে করছেন এই উপজেলার ভোটাররা। 

এদের মধ্যে একজন সাবেক দুইবারের সফল মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, অপরজন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সানজিদা ইয়াছমিন নানান প্রতিশ্রুতিতে ভোটারদের মন জয়ের চেষ্টায় ব্যস্ত মাঠে। অপর আরেকজন সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজ ছাত্রলীগ সভাপতি সাবিহা মাহাবুব প্রভা। তার সাথে রয়েছে উপজেলা ও পৌর ছাত্র লীগের নেতাকর্মীরা।

তিন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীই নির্বাচনী প্রচার জোরদার করার পাশাপাশি নিজস্ব কৌশল প্রয়োগ করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন। ভোটাররা যোগ্য প্রার্থী দেখে ভোট দেবেন বলে জানান দিচ্ছেন।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ভৈরব উপজেলায় মোট ভোটার ২ লক্ষ ৪৩ হাজার ৬৪২ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ২৭ হাজার ২০২ জন, মহিলা ১ লক্ষ ১৬ হাজার ৪৩৯ জন ও হিজড়া ১ জন। তারা ভৈরবের ৯২টি কেন্দ্রের ৬০১টি ভোট কক্ষে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। মোট কেন্দ্রের পৌরসভায় রয়েছে ৩৪টি কেন্দ্র ও ৭টি ইউনিয়নে ৫৮টি কেন্দ্র।

অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনার ক্ষেত্রে সব ধরনের প্রস্তুতি রয়েছে। তবে নির্বাচনে কেউ কোনো অনিয়ম করলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান, শাকিলা বিনতে মতিন , উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা, ভৈরব. কিশোরগঞ্জ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com