1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
Title :
৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ২২ লাইসেন্সবিহীন অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কতা দাম বাড়ানোর পরও সিগারেটে প্রত্যাশিত রাজস্ব পাচ্ছে না সরকার ইসলামিক ক্রেডিট কার্ডের পূর্ণাঙ্গ নীতিমালা জারি বাংলাদেশ ব্যাংকের কুমিল্লা ব্রাহ্মণপাড়ায়য় রাতদিন পুলিশের অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার-৯ কুমিল্লায় প্রথমবার ১১ জেলার অংশগ্রহণে কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ

লোকসভা নির্বাচনে সম্ভাব্য বিজয়ী মোদি

  • আপডেট : শনিবার, ১ জুন, ২০২৪, ৯.৫৭ পিএম
  • ১৯৪ Time View

ভারতের লোকসভা নির্বাচনের সপ্তম পর্বের ভোটগ্রহণ আজ শনিবার (১ জুন) শেষ হয়েছে। এর মধ্য দিয়ে শেষ হলো বিশ্বের সবচেয়ে বড় নির্বাচন। ধারণা করা হচ্ছে, এই নির্বাচনে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভারতীয় জনতা পার্টি বিজেপি নেতৃত্বাধীন জোট সংখ্যাগরিষ্ঠতা পাবে। এনডিটিভি নিউজ চ্যানেলের একটি পর্যবেক্ষণের সারসংক্ষেপে এমনটিই বলা হয়েছে।

এনডিটিভি দুটি পর্যক্ষেণ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে জানিয়েছে, সংসদের নিম্নকক্ষের ৫৪৩টির মধ্যে ৩৫০টিরও বেশি আসন জিততে পারে ক্ষমতাসীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ)। দেশটিতে সাধারণ সংখ্যাগরিষ্ঠতার জন্য একটি দলের ২৭২টি আসন প্রয়োজন।

২০১৯ সালের নির্বাচনে ৩৫৩টি আসন জিতেছিল এনডিএ।

ধারণা করা হচ্ছে,কংগ্রেস দলের নেতৃত্বাধীন বিরোধী জোট ইন্ডিয়া ১২০টিরও বেশি আসন জিতবে।

বিশ্লেষকরা বলছেন, এমন বৃহত্তর এবং বৈচিত্র্যময় একটি দেশে নির্বাচনি পর্যবেক্ষণগুলোর তথ্যের ভিত্তিতে সঠিকভাবে কিছু অনুমান করা একটি বড় চ্যালেঞ্জ।

১৯ এপ্রিল থেকে শুরু হওয়া সাত পর্বের এই নির্বাচনের ভোটার ছিলো প্রায় একশো কোটি মানুষ। তীব্র তাপপ্রবাহের মধ্যেই দেশটির অনেক অংশই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

৪ জুন ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট গণনা করবে নির্বাচন কমিশন। একইদিনে ফলাফল ঘোষণার কথাও রয়েছে।

এই নির্বাচনে ৭৩ বছর বয়সী মোদি বিজয়ী হলে তিনিই হবেন স্বাধীনতার নেতা জওহরলাল নেহরুর পর দ্বিতীয় কোনও প্রধানমন্ত্রী যিনি টানা তিনবার ভারত শাসন করেছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com