1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
Title :
দাম বাড়ানোর পরও সিগারেটে প্রত্যাশিত রাজস্ব পাচ্ছে না সরকার ইসলামিক ক্রেডিট কার্ডের পূর্ণাঙ্গ নীতিমালা জারি বাংলাদেশ ব্যাংকের কুমিল্লা ব্রাহ্মণপাড়ায়য় রাতদিন পুলিশের অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার-৯ কুমিল্লায় প্রথমবার ১১ জেলার অংশগ্রহণে কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ ইসলামী ব্যাংক হাসপাতালের বিশ্ব হার্ট দিবস উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে মুন অ্যালার্টের বার্তা নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই

ক্ষতিগ্রস্ত এলাকায় খাবার বিতরণে যাচ্ছে আ.লীগ

  • আপডেট : শুক্রবার, ৩১ মে, ২০২৪, ১০.৪৬ পিএম
  • ১৫০ Time View

ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত দুর্গতদের মধ্যে শুকনো খাবার বিতরণের লক্ষ্যে শনিবার (১ জুন) সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট যাচ্ছে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপকমিটি।

শনিবার বিকেল ৩টায় কমিটির ১১ সদস্যের একটি টিম সাতক্ষীরা শ্যামনগরে এবং ২ জুন খুলনা ও বাগেরহাটে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্তদের মধ্যে শুকনো খাবার বিতরণ করবে। এসময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, কেন্দ্রীয় কমিটির সদস্য গ্লোরিয়া সরকার ঝর্ণাসহ উপকমিটির সদস্যরা উপস্থিত থাকবেন।

বিষয়টি নিশ্চিত করেmছেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন।

তিনি বলেন, আওয়ামী লীগ গণমানুষের দল। সাধারণ মানুষের যেকোনো দুর্দিনে আওয়ামী লীগের প্রত্যেকটি নেতাকর্মী সবসময় জনগণের পাশে ছিল, আছে এবং থাকবে। সাম্প্রতিক যে প্রলয় ঘূর্ণিঝড়টি হয়েছে তাতে সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাটে অঞ্চলের মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে আওয়ামী লীগের নেতাকর্মীরা ওই সব অঞ্চলের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত দুর্গতদের ঘরে ঘরে খাবার সামগ্রী পৌঁছে দেবেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com