1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২২ জুন ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা সপ্তাহের প্রথম কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ ভৈরবে র‍্যাবের অভিযানে ১৩ টি হত্যা মামলার আসামি ইমন গ্রেফতার ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে চট্টগ্রামে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কমিউনিটি ব্যাংক-এর ৭ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র সাদাপাথর বন্ধ ঘোষণা সিলেটের জেলাপ্রশাসক সারওয়ার আরম প্রত্যাহার, শাহজালাল (রহ.) মাজার কর্তৃপক্ষ খুশি কালিয়ায় সায়রাত সহকারীর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ করে দুঃখ প্রকাশ অভিযোগকারীর

ভারতে তাপপ্রবাহে ৫৪ জনের মৃত্যু

  • আপডেট : শুক্রবার, ৩১ মে, ২০২৪, ৪.৪০ পিএম
  • ১৬০ Time View

ভারতে তাপপ্রবাহে অন্তত ৫৪ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার এসব মৃত্যুর ঘটনা ঘটেছে বলে ভারতীয় সংবাদমাধ্যমগুলো শুক্রবার জানিয়েছে।

বুধবার বিহারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার তা সামান্য কমে দাঁড়ায় ৪৪ ডিগ্রিতে।

বৃহস্পতিবার ঔরঙ্গাবাদে তাপপ্রবাহের কারণে অসুস্থ হয়ে পড়ায় ৩৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ১৬ জনের মৃত্যু হয়। এছাড়া আরাতে ছয়, পাটনায় এক, গয়া ও রোহতাসে তিন জন করে মারা গেছে। বক্সারে মৃত্যু হয়েছে দুজনের। সব মিলিয়ে কেবল বিহারেই ২৪ ঘণ্টার মধ্যে ৩২ জনের প্রাণ গিয়েছে গরমের দাপটে। ঝাড়খণ্ডের পালামৌ ও রাজস্থানে পাঁচ জনের মৃত্যু হয়েছে। উত্তরপ্রদেশের সুলতানপুরে মৃত্যু হয়েছে একজনের। 

ওড়িশার রাউরকেল্লায় দাবদাহে প্রাণ হারিয়েছেন ১০ জন। গরমের জেরে পশ্চিম ওড়িশার হাসপাতালগুলিতে ৬০ জন অসুস্থ হয়ে ভর্তি হয়েছেন। রাজ্যের এই অংশে আরও তিন জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

প্রসঙ্গত, কয়েকদিন আগেই ভারতের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড গড়েছে রাজধানী দিল্লি। সেখানকার তাপমাত্রা ৫২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল। শুধু তাই নয়, রাজস্থান, হরিয়ানার মতো রাজ্যের একাধিক জায়গার তাপমাত্রা ৫০ ডিগ্রি পার করেছে। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com