1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
Title :
দাম বাড়ানোর পরও সিগারেটে প্রত্যাশিত রাজস্ব পাচ্ছে না সরকার ইসলামিক ক্রেডিট কার্ডের পূর্ণাঙ্গ নীতিমালা জারি বাংলাদেশ ব্যাংকের কুমিল্লা ব্রাহ্মণপাড়ায়য় রাতদিন পুলিশের অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার-৯ কুমিল্লায় প্রথমবার ১১ জেলার অংশগ্রহণে কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ ইসলামী ব্যাংক হাসপাতালের বিশ্ব হার্ট দিবস উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে মুন অ্যালার্টের বার্তা নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই

জিয়ার মৃত্যুবার্ষিকীতে বিএনপির কর্মসূচি

  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪, ১০.১৮ এএম
  • ১৪৯ Time View

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ৩০ মে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

এসব কর্মসূচির মধ্যে রয়েছে-বৃহস্পতিবার (৩০ মে) সকাল ১১ টায় শেরেবাংলা নগরস্থ চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পন ও দোয়া মাহফিল।

এতে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য, সিনিয়র নেতাসহ অঙ্গ ও সংগঠনের নেতারা।

জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে প্রথমে আগারগাঁও লায়ন চক্ষু হাসপাতাল সামনে, এরপর বিএনপি মহাসচিব পর্যায়ক্রমে রাজধানীর কয়েকটি স্থানে অসহায়দের মধ্যে খাবার বিতরণ করবেন।

এছাড়া জাতীয়তাবাদী আইনজীবীদের আয়োজনে হাইকোর্টের মাজারের সামনে, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি শাহবাগ থানার উদ্যোগে সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)-এর সামনে, নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কর্মসূচি পালিত হবে।

দুপুর ১২ টায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস খাদ্য বিতরণ করবেন তার শাহজাহানপুরের বাসভবনের সামনে। সকাল সাড়ে ১১টায় ঢাকা মহানগর উত্তর বিএনপি মিরপুর পল্লবী শপিং সেন্টারের সামনে বিতরণ করবে। এতে উপস্থিত থাকবেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com