1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
Title :
৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ২২ লাইসেন্সবিহীন অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কতা দাম বাড়ানোর পরও সিগারেটে প্রত্যাশিত রাজস্ব পাচ্ছে না সরকার ইসলামিক ক্রেডিট কার্ডের পূর্ণাঙ্গ নীতিমালা জারি বাংলাদেশ ব্যাংকের কুমিল্লা ব্রাহ্মণপাড়ায়য় রাতদিন পুলিশের অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার-৯ কুমিল্লায় প্রথমবার ১১ জেলার অংশগ্রহণে কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ

হজের নতুন প্যাকেজ ঘোষণা সৌদির

  • আপডেট : মঙ্গলবার, ২৮ মে, ২০২৪, ১১.২৭ পিএম
  • ১৭৮ Time View

হজের নতুন দুটি প্যাকেজ ঘোষণা করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। সোমবার সৌদির স্থানীয় ও প্রবাসীদের জন্য এই প্যাকেজ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে দেশটির দৈনিক পত্রিকা সৌদি গেজেট। 

হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ঘোষণা করা প্যাকেজ দুটির মধ্যে প্রথম প্যাকেজে  মক্কায় সুসজ্জিত আবাসিক ভবনে কম খরচে থাকার সুযোগ রাখা হয়েছে। এই প্যাকেজের আওতায় হজযাত্রীরা আল-তারবিয়ার দিন থেকে আরাফা, আল-নাহর ও আল-তাশরীক দিবসে মিনা, মুজদালিফা এবং আরাফাতের পবিত্র স্থানগুলোতে পরিবহণসহ অন্যান্য মৌলিক সেবা পাবেন। 

প্যাকেজটির দাম নির্ধারণ করা হয়েছে সৌদি আরবের মুদ্রায় চার হাজার রিয়াল। প্যাকেজটিতে মিনায় হজযাত্রীদের থাকার ব্যবস্থা নেই। তবে হজের আচার-অনুষ্ঠানের অংশ হিসেবে হজের দিনগুলোতে হজযাত্রীদের মিনায় রাতের একটি অংশ থাকার জন্য পরিবহনের ব্যবস্থা করা হবে। পরিবহন মূল্য মক্কায় হজযাত্রীদের আবাসস্থলের উপর নির্ভর করে।

অন্য আরেকটি প্যাকেজে মিনায় নবনির্মিত কিদানা আল ওয়াদি টাওয়ারে থাকার ব্যবস্থা রাখা হয়েছে। এই প্যাকেজের দাম শুরু ১৩ হাজার রিয়াল থেকে।

সৌদির স্থানীয় ও প্রবাসীদের জন্য এই প্যাকেজ বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com