1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
Title :
ডিএসইতে ৯ কোম্পানির বোর্ড সভার সময়সূচি প্রকাশ লভ্যাংশ ঘোষণা করেছে মেঘনা পেট্রোলিয়াম শ্রমিকদের কাজে ফেরার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর, শিগগিরই বসছে মজুরি বোর্ড নবীনগরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির অফিস ভাঙ্গচুরের মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত ভৈরবে নিজের পাতা ফাঁদে বিদুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন জজমিয়া চুয়াডাঙ্গায় রাসায়নিক দিয়ে পাকানো কদবেল বিক্রি, ফল দোকানিকে ২৫ হাজার টাকা জরিমানা ঢাকা বাঁচাও থেকে সোহানী শিফা বহিষ্কার, নতুন আহ্বায়ক তানভীর আজাদ উদ্যোক্তাদের মহা-মিলনমেলায় দেশের প্রথম ‘সুখের শহর হ্যাপিলি’র মহাপরিকল্পনা উন্মোচন হিমায়িত খাদ্য খাতে ২,০০০ কোটি টাকার প্রাক্-অর্থায়ন তহবিলে বাংলাদেশ ব্যাংক ও আইএফআইসি ব্যাংকের মধ্যে চুক্তি সাংবাদিক নির্যাতনের বিচার না হওয়ায় বাড়ছে হামলা, বাধাগ্রস্ত হচ্ছে মুক্ত সাংবাদিকতা

৫০ ছুঁতে না পারার আক্ষেপ তামিমের

  • আপডেট : রবিবার, ১০ এপ্রিল, ২০২২, ১১.২২ এএম
  • ১৮৮ Time View
Tamim

সাম্প্রতিক সময়ে টেস্ট ক্রিকেটে শুরু থেকেই বোলারদের ওপর চড়াও হয়ে খেলেন তামিম ইকবাল। যা দলের ওপর চাপ কমায়। প্রতিপক্ষ বোলাররাও শুরুর পরিকল্পনা বদলাতে বাধ্য হয়। পোর্ট এলিজাবেথে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ইনিংসেও এভাবেই শুরু করেছিলেন তামিম। কিন্তু হঠাৎ ছন্দ পতন ঘটে। নিজের ৪৭ রানের সময় লেগ বিফোরের ফাঁদে পড়েন এই ড্যাশিং ওপেনার।

পোর্ট এলিজাবেথ টেস্টের দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ শুরুতে উইকেট হারালেও তামিম ও নাজমুল হোসেন শান্তর ব্যাটে ভালো কিছুর ইঙ্গিত দেয়। বিশেষ করে তামিম এদিন দুর্দান্ত খেলেছেন। শুরু থেকেই বোলারদের ওপর চড়াও হয়েছেন। শটে নিয়ন্ত্রণও ছিল বেশ ভালো। ঠিকমতো টাইমিংও করতে পারছিলেন। ৫৭ বলে ৪৭ রান করেছেন তামিম। যেখানে তিনি ব্যাটিং করেছেন ওয়ানডে মেজাজে। তার এই ৪৭ রানের মধ্যে বাউন্ডারি ছিল আটটি। মোট রানের প্রায় ৬০ শতাংশ এসেছে বাউন্ডারির মাধ্যমে। দারুণ ব্যাটিং করতে থাকা তামিম শেষ পর্যন্ত সাজঘরে ফিরেছেন হাফসেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়ে।

তাই জেমি সিডন্স বলেন, ‘আমার মনে হয়, চার দিয়ে তামিম পঞ্চাশ ছুঁতে চেয়েছিল। সে ভুলে গিয়েছিল, পুরো ইনিংস কীভাবে খেলেছে। সে নান্দনিক সোজা ব‍্যাটে খেলছিল, পা আড়াআড়ি ছিল না। ওর আগ্রাসী ব‍্যাটিং বোলারদের চাপে ফেলে দিয়েছিল, যেটা ছিল অসাধারণ। আমাদের ড্রেসিংরুম নির্ভার হয়ে উঠেছিল। আমি মনে করি, ৪৭ পর্যন্ত সে ভালো খেলেছে। খুব ভালো হতো, যদি এভাবে চালিয়ে যেতে পারতো।

বাংলাদেশের ব্যাটিং কোচ বলেন, ‘তামিমের ইনিংস ওর সহজাত ব‍্যাটিংয়েই এগিয়েছে। টেস্ট কিংবা ওয়ানডেতে সে শুরুতে আগ্রাসী থাকে। পরে থিতু হয়। পেসারদের শুধু বাজে বলগুলোর ওপরই চড়াও হয়। আজ বল ভালো ছেড়েছে, ডিফেন্স করেছে। ইনিংসের শুরুতে সে ও শান্ত রাউন্ড দা উইকেটে করা বল খুব ভালোভাবে সামাল দিয়েছে। আমার মনে হয় না, আগ্রাসনের জন‍্য তামিম আউট হয়েছে। এটা ছিল বাজে একটি মানসিক ভুল।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com