1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
Title :
নিহত রাকিব জিপিএ-৫ পেয়েছে; গোপালপুরের বাড়িতে মিষ্টি বিতরণের পরিবর্তে কুলখানি অনুষ্ঠিত এবি ব্যাংকের স্থানান্তরিত অষ্টগ্রাম শাখার উদ্বোধন প্রবাসী বাংলাদেশিদের জন্য ট্রাস্ট ব্যাংকের এনআরসিটি হিসাব চালু স্থানীয়ভাবে স্মার্টফোনের মাদারবোর্ড উৎপাদন শুরু স্মার্ট হাইটেকের কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে চুয়াডাঙ্গায় জাতীয় যুব দিবস উদযাপন পর্যটন ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারকে গুরুত্ব দিয়ে শেষ হলো পর্যটন মেলা ২০২৬ কালিয়ায় কুপনভিত্তিক মিড-ডে-মিল কর্মসূচির উদ্বোধন ডিজিটাল ন্যানো ঋণ চালুর লক্ষ্যে ট্রাস্ট ব্যাংক পিএলসি ও শেবা.এক্সওয়াইজেড-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর লভ্যাংশ ঘোষণা করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে ইসলামী ইন্স্যুরেন্স

৪৫৩ রানে শেষ হলো দক্ষিণ আফ্রিকার ইনিংস

  • আপডেট : শনিবার, ৯ এপ্রিল, ২০২২, ৭.২১ পিএম
  • ২৫২ Time View
South-Africa

ডিন এলগার-কেগান পিটারসেন এবং টেম্বা বাভুমার হাফ সেঞ্চুরিতে প্রথম দিনটা দারুণ কাটিয়েছিল দক্ষিণ আফ্রিকা। প্রথম দিন শেষে প্রোটিয়াদের সংগ্রহ ছিল ৫ উইকেটে ২৭৮ রান। দ্বিতীয় দিন সকালে ব্যাটিংয়ে নেমেছে এলগারের দল।

আগের দিনের ৫ উইকেটে ২৭৮ রান নিয়ে ব্যাটিংয়ে নেমে সকালের শুরুটা বেশ ভালো করেছিল দক্ষিণ আফ্রিকা। খালেদ আহমেদের আলগা বলে চার মারেন কাইল ভেরেইনে। তাতে সকালের শুরুতেই তিনশ স্পর্শ করে প্রোটিয়ারা। যদিও এরপরই সাজঘরে ফেরেন ভেরেইনে।

খালেদের দারুণ এক ডেলিভারিতে ড্রাইভ করতে গিয়ে বোল্ড আউট হন এই উইকেটকিপার ব্যাটার। সাজঘরে ফেরার আগে ২২ রান করেছেন তিনি। ভেরেইনে ফেরার পর ক্যামিও দেখাতে শুরু করেন কেশভ মহারাজ। উইয়ান মুল্ডারকে সঙ্গে নিয়ে গড়েন ৮০ রানের জুটি।

এর মাঝে ৫৫ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন মহারাজ। তাইজুল ইসলামের বলে মুল্ডার ৩৩ রানে ফিরলে ভাঙে মহারাজের সঙ্গে ৮০ রানের দারুণ এক জুটি। এবাদত হোসেনের বলে সিঙ্গেল নিয়ে চারশ পূরণ করে প্রোটিয়ারা।

সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা- ৪০০/৭ (১১৯ ওভার) (এলগার ৭০, পিটারসেন ৬৪, বাভুমা ৬৭, মহারাজ ৬৭*, রিকেলটন ৪২, এরউই ২৪; তাইজুল ৪/১১৩, খালেদ ৩/৯১)

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com