মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ

এসএসসি উত্তীর্ণদের ছাত্রলীগের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ১৩ মে, ২০২৪
  • ১৩০ Time View

এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ ও অংশগ্রহণকারী সব শিক্ষার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে ছাত্রলীগ।

রোববার (১২ মে) ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ শুভেচ্ছা জানানো হয়।

এতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় অভূতপূর্ব অগ্রগতি অর্জিত হয়েছে। শিক্ষার্থী সমাজের প্রিয় বন্ধু শেখ হাসিনা প্রণীত শিক্ষানীতির আলোকে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ, অবৈতনিক শিক্ষা, শিক্ষাবৃত্তি ও উপবৃত্তি, আধুনিক কারিকুলাম, বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা, গবেষণা সহায়ক উচ্চশিক্ষা, নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, কলেজের সরকারিকরণ ও এমপিওভুক্তি, বিশেষায়িত জ্ঞানের জন্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা, উন্নত আবাসন সুবিধা, সেশনজট শূন্যের কোঠায় নামিয়ে আনা, অস্ত্র-সন্ত্রাস ও বিশৃঙ্খলামুক্ত ক্যাম্পাস প্রভৃতি কর্মকাণ্ড দেশের শিক্ষাখাতে গুণগত পরিবর্তন সাধন করেছেন।

অতীতে নকল, পরীক্ষা কেন্দ্র দখল, প্রশ্নফাঁস ইত্যাদি শিক্ষার্থীদের জীবনে যে অভিশাপ ডেকে এনেছিলো, বর্তমানে তা দূর করে শিক্ষার্থীদের জন্য সম্ভাবনাময় ভবিষ্যৎ নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি যথাসময়ে শিক্ষাজীবন সমাপ্ত করে ঘুষ-দুর্নীতি-স্বজনপ্রীতি-প্রশ্নফাঁসমুক্ত স্বয়ংক্রিয় নিয়োগ কাঠামোর মাধ্যমে মেধার ভিত্তিতে সরকারি ও বেসরকারি চাকরিতে প্রবেশের সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে। একইভাবে, দেশের অর্থনীতিতে ভূমিকা রাখতে এবং চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় যে সব উচ্চশিক্ষিত তরুণ উদ্যোক্তা হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ করতে চায়, তাদের জন্যও প্রাতিষ্ঠানিক পরিকাঠামো গঠন করা হয়েছে।

গত ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই পরীক্ষায় ছাত্রলীগের প্রতিটি সাংগঠনিক ইউনিটের নেতাকর্মীরা পরীক্ষার্থীদের পড়াশোনা, পরীক্ষার পরিবেশ, যাতায়াত ও প্রয়োজনীয় অন্যান্য বিষয়ে সর্বোচ্চ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলো। একইসঙ্গে পরীক্ষার্থীরা যেন যথাসময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারে তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ট্রাফিক বিভাগের প্রতি আহ্বান জানিয়েছিলো।

ছাত্রলীগ বিশ্বাস করে, বিদ্যানন্দিনী শেখ হাসিনার নেতৃত্বে আজকের ছাত্রসমাজই আগামীর ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার মাধ্যমে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS