1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
Title :
৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ২২ লাইসেন্সবিহীন অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কতা দাম বাড়ানোর পরও সিগারেটে প্রত্যাশিত রাজস্ব পাচ্ছে না সরকার ইসলামিক ক্রেডিট কার্ডের পূর্ণাঙ্গ নীতিমালা জারি বাংলাদেশ ব্যাংকের কুমিল্লা ব্রাহ্মণপাড়ায়য় রাতদিন পুলিশের অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার-৯ কুমিল্লায় প্রথমবার ১১ জেলার অংশগ্রহণে কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ

মা বিস্ময়কর ও আলোকদীপ্ত একটি শব্দ

  • আপডেট : রবিবার, ১২ মে, ২০২৪, ২.৪০ পিএম
  • ১৬৫ Time View

আজ রোববার (১২ মে), আন্তর্জাতিক মা দিবস। দিবসটি উপলক্ষে বাণী দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১১ মে) রাতে গণমাধ্যমে পাঠানো এক বাণীতে ফখরুল বলেন, আন্তর্জাতিক মা দিবসে বাংলাদেশসহ বিশ্বের সব মায়ের প্রতি আমি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি তাদের অব্যাহত সুখ ও সমৃদ্ধি কামনা করি। মা বিস্ময়কর ও আলোকদীপ্ত একটি শব্দ। জন্মের পর থেকে এ শব্দটি সব থেকে বেশি উচ্চারিত হয়।

তিনি বলেন, মায়ের প্রতি সম্মান জানাতে প্রতিদিনই মা দিবস পালন করা উচিৎ। সন্তানের জীবনের যেকোনো সাফল্যে মায়ের অবদান অপরিসীম। মা একটি পবিত্র শব্দ, যে ভাষায় তাকে সম্বোধন করা হোক না কেনো। সর্বকালে সর্বক্ষেত্রে সৃষ্টির আদিলগ্ন থেকে দেশ ও কালের সীমানা অতিক্রম করেও মায়ের আত্মত্যাগের ভালোবাসার রূপ অনেকটা অভিন্ন। মা সন্তানের জন্য, সন্তানের বেঁচে থাকা ও মঙ্গল কামনায় নিজেকে সম্পূর্ণ বিলিয়ে দেন।

বিএনপির মহাসচিব বলেন, কেবল মায়েরাই সন্তানদের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেন। তিনি সন্তানের জন্য কষ্ট যাতনা নীরবে সহ্য করেন, অসীম ত্যাগ স্বীকার করেন। মা’র অনুগ্রহ ছাড়া যেকোনো প্রাণীরই প্রাণধারণ করা অসম্ভব। সত্যের জন্য, সম্মানের জন্য, আত্মমর্যাদার জন্য মায়ের সান্নিধ্য সন্তানকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলে। অনেক শক্তির আধার একজন মা।

তিনি আরও বলেন, ক্ষমতাসীন থাকা অবস্থায় নারী সমাজের অগ্রগতির জন্য অবদান রেখেছিলেন তা প্রশংসিত হয়েছে দেশ-বিদেশে, সেই ‘গণতন্ত্রের মা’ বেগম খালেদা জিয়াকে প্রতিহিংসার বিচারে বন্দি করে রাখা হয়েছে। কেড়ে নেওয়া হয়েছে মানুষ হিসেবে তার উন্নত চিকিৎসা করার অধিকার। অথচ আর্থিক ও সামাজিক অগ্রগতিতে এদেশে তার অবদান কিংবদন্তিতুল্য। এই মহিমান্বিত দিবসে আমি তার সুস্বাস্থ্য কামনা করছি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com