1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
Title :
প্রথম প্রান্তিক প্রকাশ করেছে ইসলামী ইন্স্যুরেন্স লভ্যাংশ ঘোষণা করেছে ইসলামী ইন্স্যুরেন্স ইসলামী ব্যাংকের ৪৩তম এজিএম পিছিয়েছে, নতুন তারিখ ১৬ সেপ্টেম্বর সাময়িকভাবে উৎপাদন বন্ধ রাখছে এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস নর্থ আমে‌রিকায় গবর্ণমেন্ট ল্যবরেট‌রি হাই স্কুল এর  প্রাক্তন ছাত্রদের উৎসবমুখর প‌রি‌বে‌শে বনভোজন সাতক্ষীরার আশাশুনিতে রাফাত হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত উপায়-ফুডপান্ডা চুক্তি, লেনদেন হবে আরও সহজ দেশজুড়ে ৭ শতাধিক ওয়ালটন প্লাজায় মেডিক্যাল ক্যাম্পে ফ্রি চিকিৎসা প্রদান ইউনিলিভার বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো পরিবেশ সাংবাদিকতা বিষয়ক কর্মশালা

এসএসসির ফল প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর

  • আপডেট : রবিবার, ১২ মে, ২০২৪, ১০.৪৫ এএম
  • ১২৯ Time View

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফলের অনুলিপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয়েছে। পরে প্রধানমন্ত্রী তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবেন।

রোববার (১২ মে) সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী হাতে ফলের সারসংক্ষেপ ও পরিসংখ্যান তুলে দেন শিক্ষাবোর্ডের চেয়ারম্যানরা।

দুপুর ১২টা ৩০ মিনিটে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ফলের বিস্তারিত তুলে ধরবেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। এরপর নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে একযোগে ফল প্রকাশিত হবে।

ফল জানতে পরীক্ষার্থীকে ঢাকা বোর্ডের ওয়েবসাইটে ঢুকতে হবে। সেখানে থাকা Result কর্নারে ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের ইআইআইএন’র (EIIN) মাধ্যমে ফল জানা যাবে।

এছাড়া এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে। সেক্ষেত্রে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে ইংরেজিতে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর দিতে হবে। এরপর স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। (উদাহরণ-SSC Dha ROLL YEAR)। ফিরতি মেসেজে ফল জানিয়ে দেওয়া হবে।

শিক্ষার্থীরা ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে রেজাল্ট শিট ডাউনলোড করতে পারবেন।

অন্যদিকে, শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট শিট পেতে বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর রেজাল্ট কর্নারে ক্লিক করে শিক্ষাপ্রতিষ্ঠানের ইআইআইএন (EIIN) অ্যান্ট্রি করতে হবে। তাহলে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে।

প্রসঙ্গত, গত ১৫ ফেব্রুয়ারি এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। এতে সারাদেশের ৩ হাজার ৭০০টি কেন্দ্রে ২৯ হাজার ৭৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষা দেন। এ বছর মোট পরীক্ষার্থী ছিলেন ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com