1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
Title :
ইসলামী ব্যাংক ইস্যুতে নতুন বিতর্ক, মুখোমুখি গ্রাহক ফোরাম ও বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দফা দাবির সঙ্গে নীতিগতভাবে একমত গভর্নর ডিস্ট্রেসড ঋণের হিসাব নিয়ে বিভ্রান্তি দূর করতে কেন্দ্রীয় ব্যাংকের বক্তব্য কুমিল্লা ইলিয়টগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহি বাস, আহত ১০ কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৬৮ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্বার সিলেটে বিদ্যুতের প্রিপেইড মিটার রিচার্জ টাকেন নিয়ে চরম ভোগান্তি চুয়াডাঙ্গায় জাগরণী চক্র ফাউন্ডেশনের রেইজ প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা, তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে নতুন সুযোগ ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের সাথে পর্ষদের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধির মতবিনিময় সীমান্তে জোরপূর্বক পুশব্যাকের অভিযোগে উদ্বেগ প্রকাশ করলেন আহমদ শফী আইএফআইসি ব্যাংক ও বাটারফ্লাই মার্কেটিং লিমিটেড এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর

আরও ৩ জনকে বহিষ্কার করল বিএনপি

  • আপডেট : সোমবার, ৬ মে, ২০২৪, ৯.৪৩ পিএম
  • ১৪৭ Time View

দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদে নির্বাচনে অংশ নেওয়ায় আরও তিনজনকে বহিষ্কার করেছে বিএনপি। এরা সবাই দ্বিতীয় ধাপের নির্বাচনে প্রার্থী হয়েছেন। দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা বিজ্ঞপ্তিতে আজ সোমবার (৬ মে) এ কথা জানানো হয়।

বহিষ্কৃতদের মধ্যে একজন উপজেলা চেয়ারম্যান এবং দুজন ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। এরা হলেন—জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সদস্য নুর সালাম সরকার, নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সদস্য এম জাহাঙ্গীর হোসেন ভূইয়া এবং গাইবান্ধা জেলা যুবদলের সহসাংগঠনিক সম্পাদক মো. তহিদুল আলম মন্ডল সুমন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২১ মে অনুষ্ঠিতব্য দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদের নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপির যেসব নেতারা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান (পুরুষ ও মহিলা) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের দলীয় গঠনতন্ত্র অনুযায়ী বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

আগামী ৮ মে প্রথম ধাপের দেড়শ উপজেলায় ভোটে অংশ নেওয়ায় এর আগে ৭৯ জনকে বহিষ্কার করে বিএনপি। অর্থাৎ দুই দফায় বিএনপি বহিষ্কার করল মোট ১৪৩ জনকে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com