1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে মার্কেন্টাইল ব্যাংক সপ্তাহের প্রথম কার্যদিবসে দর বৃদ্ধি শীর্ষে মীর আক্তার সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক মাধবপুরে মহাসড়ক দখল করে রিক্সার দাপট যানজটে ভোগান্তি ও দুর্ঘটনার ঝুঁকি বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে বাংলাদেশ প্রেস ইউনিটির মুক্ত সভা ঢাকায় বিওয়াইডির সবচেয়ে বড় শোরুম উদ্বোধনের পাশাপাশি গাড়ি হস্তান্তর আইএফআইসি ব্যাংক ও আকিজ রিসোর্স এর মধ্যে ক্যাশ ম্যানেজমেন্ট বিষয়ক চুক্তি স্বাক্ষর দারাজ ৫.৫ মেগা ইদ সেল: গিভঅ্যাওয়ে ও বিশেষ সব অফারে এই ঈদে দারাজের দারুণ চমক ডাসকো ফাউন্ডেশনের ‘সাওয়াব’ প্রকল্প উদ্বোধন, বরেন্দ্র অঞ্চলে নিরাপদ পানির টেকসই সমাধানে নতুন উদ্যোগ রূপগঞ্জে এসএসসি পরীক্ষার্থী অভিভাবকদের সাথে আবু মাসুমের মতবিনিময়  ও শিক্ষা বিষয়ক ক্যাম্পেইন, খাদ্য বিতরণ

দিনাজপুরে ইয়াবাসহ চাচা শ্বশুর ও জামাই আটক

  • আপডেট : শুক্রবার, ৩ মে, ২০২৪, ১০.৩৬ পিএম
  • ২৬২ Time View

নিজস্ব প্রতিনিধিঃ দিনাজপুরে স্থানীয়ভাবে ও ফোন কলের মাধ্যমে ইয়াবার কারবার চালানোর অভিযোগে ইয়াবাসহ চাচা শ্বশুর ও জামাইকে গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ। জব্দ করা হয় ৮৭ পিস ইয়াবা ট্যাবলেট। শুক্রবার দুপুরে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

এর আগে বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ঢাকা মোড়ের পূর্বপার্শ্বে ফুলবাড়ী গোলাম মোস্তফা পাইলট উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ পাশ্বে পাকা রাস্তার উপর থেকে মাদক সরবরাহের সময় চাচা শশুর শামীম ইসলাম ও জামাই নাজমুল হাসান নাহিদকে ইয়াবাসহ আটক করা হয়।

আটককৃত চাচা শ্বশুর শামীম ইসলাম উপজেলার রামভদ্রপুর এলাকার আলতাব হোসেনের ছেলে ও জামাই নাজমুল হাসান নাহিদ একই উপজেলার পশ্চিম গৌরিপাড়া এলাকার নুর আলমের ছেলে।

দিনাজপুর ডিবি পুলিশের ওসি সোহেল রানা জানান, পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদের দিকনির্দেশনায় এসআই (নিঃ) জাহেদুল ইসলাম সংগীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান চালিয়ে ঘটনাস্থল হতে ওই দুইজনকে গ্রেফতার করে এবং তাদের হেফাজত হতে মাদকদ্রব্য ৮৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com