সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সপ্তাহের দ্বিতীয় দিনে লেনদেনের তালিকার শীর্ষে ওরিয়ন ইনফিউশন শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু: হাসপাতাল সিলগালা করার নির্দেশ, পলাতক কর্তৃপক্ষ ‎ ‘সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স- তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ঈদুল ফিতরে ভিজিএফ কার্ড বিতরণে অনিয়ম হলে কাউকে ছাড় দেওয়া হবে না: উলিপুরে এমপি সালেহী বাঘায় সড়ক দূর্ঘটনায় ছেলে আহত, মা-সহ নিহত ৩ বিশেষ অভিযানে ৩৩ লক্ষ টাকা মূল্যের ৫৩৮ বোতল (৪৭৮ লিটার) বিদেশী মদসহ একজন কে গ্রেফতার করেছে র‌্যাব-১ ইসলামপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে লড়বেন জামায়াত মনোনীত প্রার্থী মো: মনির হোসেন মাধবপুরে আইন শৃংখলা কমিটির বিশেষ সভা নতুন নোট ছাড়বে না কেন্দ্রীয় ব্যাংক, তবু কর্মীদের জন্য বরাদ্দ আইসিবি চত্বরে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ৩ জনের

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শুক্রবার, ৩ মে, ২০২৪
  • ১৭৯ Time View

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। নিহত তিনজনই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার। এছাড়াও সারা দেশের বিভিন্ন হাসপাতালে আরও নয়জন ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন।

শুক্রবার (০৩ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তাতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নয়জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) দুইজন, ঢাকা বিভাগের (সিটি কর্পোরেশনের বাইরে) চারজন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে তিনজন আছেন।

২৪ ঘণ্টায় সারা দেশে মোট ১০ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন, চলতি বছরে মোট দুই হাজার ১০৫ জন ছাড়পত্র পেয়েছেন।

চলতি বছরের ৩ মে পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে দুই হাজার ২৪৮ জন। এর মধ্যে এক হাজার ৩৭৮ জন পুরুষ এবং ৮৭০ জন নারী রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। নিহত তিনজনই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার। চলতি বছরের এ যাবত ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ২৭ জনের। নিহতদের মধ্যে ১৩ জন পুরুষ এবং জন ১৪ জন নারী রয়েছেন।

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS