পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেডের (বিএসআরএম) শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন কোম্পানিটির একজন প্লেসমেন্ট শেয়ার হোল্ডার।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বিএসআরএমের ১০ দশমিক ১৭ শতাংশ শেয়ারধারী আলী আসগর বদরুদ্দিন আফ্রিকাওয়ালা নতুন করে কোম্পানিটির ৮ লাখ ৫০ হাজার শেয়ার কেনার ঘোষণা দিয়েছে।
উল্লেখ, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের বিধিমালা অনুযায়ী তালিকাভুক্ত কোন কোম্পানির ১০ শতাংশের বেশি শেয়ারধারী কোন শেয়ারহোল্ডার যদি নতুন করে ওই কোম্পানির আরও শেয়ার অধিগ্রহণ করতে চান, তবে তাকে ঘোষণা দিতে হবে। বিএসআরএমের এই প্লেসমেন্ট শেয়ারহোল্ডার ইতিমধ্যেই কোম্পানিটির ১০ দশমিক ১৭ শতাংশ শেয়ারের মালিক।