1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:১০ অপরাহ্ন
Title :
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে গণভোটের রায়, জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে চুয়াডাঙ্গায় জামায়াতের গণমিছিল আধুনিকায়নের ছোঁয়ায় তাঁতশিল্পকে সমৃদ্ধ করা হবে, প্রতিমন্ত্রী শরীফুল আলম বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড মেক্সিকোতে Honda NX200 রপ্তানির মাধ্যমে তাদের রপ্তানি পরিধি আরও প্রসারিত করছে লেখাপড়ার পাশাপাশি দক্ষতা অর্জনেও গুরুত্ব দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে বিএনপি নেতার মাকে কুপিয়ে হত্যা নড়াগাতীতে সরকারি খাস জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ দেশের বাজারে অনারের আল্ট্রা-স্লিম ফোল্ডেবল ফোন ‘ম্যাজিক ভি৬’ ভারতে বসে রাজনীতি করতে পারবেন না শেখ হাসিনা, সংসদীয় কমিটিকে জানাল মোদি সরকার বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী মার্কিন ব্যবসায়ীরা, আসছে বিনিয়োগকারী প্রতিনিধিদল স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

লভ্যাংশ ঘোষণার অনুমতি পেয়েছে সাউথইস্ট ব্যাংক

  • আপডেট : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১.৩৫ পিএম
  • ১৭৬ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি সাউথইস্ট ব্যাংক পিএলসি গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের অনুমতি পেয়েছে। ব্যাংকটি তার পরবর্তী পর্ষদ সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসারে, তালিকাভুক্ত প্রতিটি ব্যাংককে লভ্যাংশ ঘোষণার আগে তাদের কাছ থেকে অনুমতি চাইতে হয়। এ সংক্রান্ত আবেদনে প্রস্তাবিত লভ্যাংশের পরিমাণ ও ধরনের উল্লেখ করতে হয়। কেন্দ্রীয় ব্যাংক আবেদনকারী ব্যাংকের আর্থিক অবস্থা পর্যালোচনা করে ওই প্রস্তাবের বিষয়ে সিদ্ধান্ত দিয়ে থাকে।

সাউথইস্ট ব্যাংক পিএলসি ২০২২ সালের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল, যার মধ্যে ছিল ০৬ শতাংশ নগদ লভ্যাংশ ও ০৪ শতাংশ বোনাস। ওই বছর সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি আয় হয়েছিল ১ টাকা ৪২ পয়সা। এদিকে সর্বশেষ হিসাববছরের প্রথম তিন প্রান্তিকে ব্যাংকটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৪৪ পয়সা।

আগামীকাল মঙ্গলবার (৩০ এপ্রিল) ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা। ওই বৈঠকে সর্বশেষ বছরের নিরীক্ষিত হিসাববিবরণী পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com