1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
Title :
অলরাউন্ড ডিউরেবল চ্যাম্পিয়ন ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি নিয়ে আসছে রিয়েলমি সি১০০ কমিউনিটি ক্যাশ অ্যাপে BO অ্যাকাউন্ট খোলার সুবিধা চালু করল কমিউনিটি ব্যাংক ছিনতাইকারীদের হামলায় ট্রাকচালক নিহত, আটক ২ ৭ দিনের মধ্যে লবণ আমদানির আদেশ বাতিলের আলটিমেটাম; অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি নারী উদ্যোক্তা ও দেশীয় উদ্যোগের সাফল্য উদযাপনে আইডিএলসি পূর্ণতা উৎসব ২০২৬ তরুণদের মাঠে ফেরাতে খেলাধুলার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে- আসাদুল হাবিব দুলু কৃষি কাজে কোনো লজ্জা নেই: কৃষিমন্ত্রী কুমিল্লার দুই কিশোর গ্যাং প্রধানসহ ৪ জন কক্সবাজার থেকে গ্রেপ্তার কুমিল্লায় কিশোর গ্যাং রতন গ্রুপের প্রধান রতন গ্রেফতার গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ, বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত

বাংলাদেশ কমার্স ব্যাংকের ব্যবসায়িক সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত

  • আপডেট : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১০.৪৯ পিএম
  • ২৮৫ Time View

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড (বিসিবিএল) এর ব্যবসায়িক সম্মেলন-২০২৪ অদ্য ২৭ এপ্রিল ২০২৪ইং তারিখে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মোঃ তাজুল ইসলাম এর সভাপতিত্বে হোটেল স্কাই সিটি ঢাকায় অনুষ্ঠিত হয়।

উক্ত সম্মেলনে পরিচালনা পর্ষদের মাননীয় চেয়ারম্যান প্রফেসর ড. ইঞ্জিনিয়ার রশীদ আহমেদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

পর্ষদ নির্বাহী কমিটির চেয়ারম্যান জনাব হুমায়ুন বখতিয়ার এফসিএ ও উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. মোঃ আব্দুল কাদের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সকল শাখার ব্যবস্থাপক, উপশাখা ইনচার্জ, প্রধান কার্যালয়ের সকল বিভাগীয় প্রধান ও অন্যান্য কর্মকর্তাগন সম্মেলনে অংশগ্রহন করেন। অনুষ্ঠানে শাখা ও উপশাখার ব্যবসায়িক কার্যক্রমের অগ্রগতি মূল্যায়ন ও বিশ্লেষণের পাশাপাশি ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

প্রধান অতিথি প্রফেসর ড. ইঞ্জিনিয়ার রশিদ আহমেদ চৌধুরী তাঁর বক্তব্যে সংশ্লিষ্ট সকলকে ব্যাংকের সার্বিক লক্ষ্যমাত্রা অর্জনের জন্য সর্বোত্তম গ্রাহক সেবা নিশ্চিতকরনের নির্দেশনা প্রদান করেন।

ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আমানত সংগ্রহের উপর সর্বোচ্চ গুরুত্ব প্রদানসহ ২০২৪ সালের কাঙ্খিত সকল লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে কর্মকৌশল ও দিকনির্দেশনা প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com