1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
Title :
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুইজনের কারাদণ্ড টেকনাফ হ্নীলার নাটমুড়া পাড়ার আইয়ুব- ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবাসহ হাটহাজারীতে আটক আবারও চট্টগ্রাম ভাসল; মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে চরম ভোগান্তিতে নগরবাসী জীবননগর উপজেলা আইসিটি অফিসারের ঝুলন্ত মরদেহ উদ্ধার কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে নিহত-১ স্বপ্নজয়ী সংগঠনের উদ্যোগে বিধবা বৃদ্ধ মা পেলেন ঘর মেম্বারদের অনাস্থা, চেয়ারম্যানের দাবি আসন্ন নির্বাচনকে ঘিরে অপপ্রচার আপনার টিম কি পারফেক্ট শট নিয়েছে? তাহলে ‘শ্যুট অ্যান্ড উইন’-এ অংশ নিতে চলে আসুন অপো স্টোরে! রাঙ্গামাটি জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে -সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ কামাল পাশা কুমিল্লায় লবণবাহী ট্রাকে ইয়াবার বড় চালান, উদ্বার ১ লাখ ৬০ হাজার পিছ 

রেকর্ড তাপপ্রবাহের জন্য সরকার দায়ী: রিজভী

  • আপডেট : শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১০.১১ পিএম
  • ১৬৯ Time View

দেশে চলমান রেকর্ড তাপপ্রবাহের জন্য সরকারকে দায়ী করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

শুক্রবার (২৬ এপ্রিল) রাজধানীর খেটে খাওয়া মানুষের মাঝে পানি ও স্যালাইন বিতরণ অনুষ্ঠানে এই অভিযোগ করেন তিনি।

রিজভী বলেন, দেশে রেকর্ড পরিমাণ তাপপ্রবাহের জন্য সরকারের অপরিকল্পিত উন্নয়ন দায়ী। ১৫ বছর ধরে দেশে নির্বিচারে বন দখল ও বন উজাড় হয়েছে। এ কারণে পরিবেশ ভয়ংকর রূপ নিয়েছে।

তিনি বলেন, আন্দোলনের মাধ্যমে অতি দ্রুত সরকারের পতন এখন জনদাবি। সরকার পদত্যাগ করলেই দেশের পরিস্থিতির উন্নয়ন হবে।

দেশে চলমান তাপপ্রবাহ নিয়ে শুক্রবার (২৬ এপ্রিল) সকালে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক সময় সংবাদকে জানিয়েছেন, ১৯৪৮ সাল থেকে এক বছরে তাপপ্রবাহের দিনের রেকর্ড ভেঙেছে। গত ৭৬ বছরের ইতিহাসে দেশে এবারই প্রথম দীর্ঘ সময় ধরে তাপপ্রবাহ বইছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com