1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
Title :
হরিপুরে সার সংকট আর কতদিন লাইনে দাঁড়িয়ে কৃষকে সার কিনতে হবে ? কালিয়ায় সংবাদ সম্মেলনে আনা অভিযোগকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ দাবি করে পাল্টা সংবাদ সম্মেলন দেশীয় গ্রাহকদের জন্য বৈশ্বিক উদ্ভাবন: সিঙ্গার বাংলাদেশ নিয়ে এলো বেকো প্রাইম্যাক্স সিরিজ টেলিভিশন স্মার্টফোন ডিসপ্লেতে নতুন যুগ: ০ মিমি বর্ডারলেস কনসেপ্ট আনল টেকনো মাধবপুরে সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত দুই জন ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত বর্ষায় মানুষের পাশে বাংলালিংক; ১০ সিটি করপোরেশনে ১২ হাজারের বেশি রেইনকোট বিতরণ চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বিএসএফের ৩ জনকে পুশ-ইন চেষ্টা প্রতিহত করল বিজিবি সিলেট জুড়ে বিষধর সাপ গুলো জঙ্গল ছেড়ে লোকালয়ে আশ্রয় খুঁজছে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর টাউন হল মিটিং-২০২৬ অনুষ্ঠিত

সোনালী লাইফে প্রশাসক নিয়োগের আদেশ হাইকোর্টে স্থগিত

  • আপডেট : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১১.০১ এএম
  • ২৮৯ Time View

নিজস্ব প্রতিবেদকঃ বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে ২১ এপ্রিল প্রশাসক নিয়োগ করে।

এই সিদ্ধান্ত স্থগিত চেয়ে সোমবার (২২ এপ্রিল) কোম্পানি কর্তৃপক্ষ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে আবেদন করে। তার পরিপ্রেক্ষিতে হাইকোর্ট প্রশাসক নিয়োগের আদেশটি স্থগিত করেন।

ইতিপূর্বে আইডিআরএ সোনালী লাইফের বরখাস্তকৃত মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মীর রাশেদ বিন আমানের পেশ করা একটি রিপার্টের ভিত্তিতে, অডিট ফার্ম হুদাভাসিকে দিয়ে সোনালীর কার্যক্রম ও লেনদেনের একটি অডিট করানো হয়।

অডিট রিপোর্টটি সোনালী লাইফ কর্তৃপক্ষকে হস্তান্তর না করে, তাদের বিরুদ্ধে কোনো অভিযোগের ব্যাখ্যা দেওয়ার সুযোগ না দিয়েই সোনালীর বর্তমান বোর্ড ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় এবং প্রশাসক নিয়োগ দেওয়া হয়।

সাবেক সিইও যাকে দুর্নীতি ও নৈতিক স্খলনের দায়ে বরখাস্ত করা হয়, এমনকি যার বিরুদ্ধে কোম্পানির মূল ডাটা ম্যনিপুলেশনের মতো এবং জাল শিক্ষাগত সনদ প্রদান করে সিইও পদে চাকরি নেওয়ার মতো কঠিন অভিযোগ রয়েছে; যা ইতিমধ্যে প্রমাণিত হওয়ায় তিনি জেলও খেটেছেন। তার মতো একজন অপরাধীর উদ্দেশ্যমূলক আবেদনের পরিপ্রেক্ষিতে আইডিআরএ তাদের নিয়োজিত অডিট ফার্মকে দিয়ে নিরীক্ষা চালায় এবং তার প্রতিবেদনের উপর ভিওি করেই সোনালীতে প্রশাসক নিয়োগ দেওয়া হয়।

আইডিআরএ এমনকি অডিট ফার্মের অডিটের প্রতিবেদন কোম্পানি কতৃর্পক্ষকে সরবরাহ করেনি বা তাদের বিরুদ্ধে উল্লেখিত বিষয় বা অভিযোগগুলো খন্ডানোর কোনো সুযোগ না দিয়ে তড়িঘড়ি করে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করে এবং গত ২১ এপ্রিল এ বিষয়ে চিঠি ইস্যু করে।

অডিটের মূল অভিযোগের যায়গাটি হলো- কোম্পানি থেকে সাবেক চেয়ারম্যান মুস্তফা গোলাম কুদ্দুসের অর্থ গ্রহণ। অথচ যে অর্থ নেওয়ার কথা বলা হয়েছে- তা তিনি নিজের মালিকানাধীন সোনালী লাইফের প্রধান কার্যালয় ইমপেরিয়াল টাওয়ারের ভাড়া বাবদ গ্রহণ করেছেন। কিন্তু এ বিষয়টি কোথাও উল্লেখ করা হয়নি। সোনালীর ‘দুর্নীতিবাজ’ তৎকালীন সিইও রাশেদ আমান তার দেওয়া রিপোর্টে সুকৌশলে এ বিষয়টি এড়িয়ে গেছেন। ফলে অডিট প্রতিষ্ঠানও বিষয়টিকে আমলে নেয়নি।

দেশের দ্রুত প্রবৃদ্ধি অর্জনকারী বীমা প্রতিষ্ঠান সোনালী লাইফ গত ৩ মাসে নানান অস্থিরতার মধ্যেও ব্যবসায়ে ৩০ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। এ সময়ে তারা ১১৪ কোটি টাকার বীমা দাবি পরিশোধ করেছে। এ অবস্থায় প্রশাসক নিয়োগের বিষয়টি গ্রাহকদের মধ্যে নেতিবাচক ধারনা তৈরি করতে পারে বলে মনে করে সোনালী লাইফ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com