1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
Title :
৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ২২ লাইসেন্সবিহীন অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কতা দাম বাড়ানোর পরও সিগারেটে প্রত্যাশিত রাজস্ব পাচ্ছে না সরকার ইসলামিক ক্রেডিট কার্ডের পূর্ণাঙ্গ নীতিমালা জারি বাংলাদেশ ব্যাংকের কুমিল্লা ব্রাহ্মণপাড়ায়য় রাতদিন পুলিশের অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার-৯ কুমিল্লায় প্রথমবার ১১ জেলার অংশগ্রহণে কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ

২৬ এপ্রিল কর্মসূচি চূড়ান্ত করল আওয়ামী লীগ

  • আপডেট : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪, ১০.৩৪ পিএম
  • ২০১ Time View

আগামী শুক্রবার (২৬ এপ্রিল) বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে আওয়ামী লীগ।

রোববার (২১ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দফতর সম্পাদক মো. রিয়াজ উদ্দিন রিয়াজ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আগামী শুক্রবার (২৬ এপ্রিল) বিকেল ৩টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এছাড়াও শান্তি ও উন্নয়ন সমাবেশের সভাপত্বিত করবেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী। সমাবেশ সঞ্চালনায় থাকবেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির।

একই দিন শুক্রবার (২৬ এপ্রিল) নয়াপল্টনের সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। সরকারকে বিদায়ের হুশিঁয়ারি দিয়ে দলটির নেতারা বলছেন, আন্দোলনে রাজপথে নেমে আসবে জনগণ। এ সমাবেশে ব্যাপক জনসমাগমের পরিকল্পনা

নির্বাচনের পরপর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের বেশিরভাগ নেতা জামিনে মুক্ত হয়ে আবারও রাজনৈতক কর্মসূচির মাধ্যমে দলকে চাঙ্গা করার চেষ্টা করছেন। তারই ধারাবাহিকতায় ২৬ এপ্রিল আবারও নয়াপল্টনে সমাবেশের ডাক দিয়েছে দলটি। নেতারা ২৬ এপ্রিলের সমাবেশকে ক্ষমতাসীনদের বিরুদ্ধে এক দফা দাবি আদায়ে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেন, আমাদের উদ্দেশ্য একটি, গণতন্ত্র ফেরাতে হবে। আমরা এই সরকারের বিদায় চাই।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, জনগণ আমাদের সঙ্গে আছে, তাই সরকার বিদায়ে আমরা কৌশল নির্ধারণ করছি। অধিকার আদায়ে জনগণ সড়কে নামবে, বিএনপি আন্দোলন পরিচালনা করে সরকারকে বিদায় করবে।
 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com