1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
Title :
প্রথম প্রান্তিক প্রকাশ করেছে ইসলামী ইন্স্যুরেন্স লভ্যাংশ ঘোষণা করেছে ইসলামী ইন্স্যুরেন্স ইসলামী ব্যাংকের ৪৩তম এজিএম পিছিয়েছে, নতুন তারিখ ১৬ সেপ্টেম্বর সাময়িকভাবে উৎপাদন বন্ধ রাখছে এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস নর্থ আমে‌রিকায় গবর্ণমেন্ট ল্যবরেট‌রি হাই স্কুল এর  প্রাক্তন ছাত্রদের উৎসবমুখর প‌রি‌বে‌শে বনভোজন সাতক্ষীরার আশাশুনিতে রাফাত হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত উপায়-ফুডপান্ডা চুক্তি, লেনদেন হবে আরও সহজ দেশজুড়ে ৭ শতাধিক ওয়ালটন প্লাজায় মেডিক্যাল ক্যাম্পে ফ্রি চিকিৎসা প্রদান ইউনিলিভার বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো পরিবেশ সাংবাদিকতা বিষয়ক কর্মশালা

আবারও প্রাথমিক শিক্ষকদের অনলাইনে বদলির সুযোগ

  • আপডেট : শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ১১.১২ এএম
  • ৭০৬ Time View

আবারও অনলাইনে বদলির আবেদনের সুযোগ পেতে চলেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী ও প্রধান শিক্ষকরা। আগ্রহীরা একই উপজেলা ও থানার মধ্যে বদলির আবেদন করতে পারবেন।

শনিবার (২০ এপ্রিল) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. তৌহিদুল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আগামী সোমবার থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলবে বৃহস্পতিবার পর্যন্ত।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২২-২৪ এপ্রিল পর্যন্ত শিক্ষকরা অনলাইনে আবেদন করতে পারবেন। প্রধান শিক্ষক ২৫ এপ্রিল সেটি যাচাই করবেন। ২৬-২৭ এপ্রিল সহকারী উপজেলা বা থানা শিক্ষা অফিসার আবেদনটি যাচাই করবেন। ২৮-৩০ এপ্রিলের মধ্যে উপজেলা বা থানা শিক্ষা অফিসের যাচাই ও অগ্রায়ণ সম্পন্ন হবে। ১-২ মে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কর্তৃক সহকারী শিক্ষকের যাচাই ও অনুমোদন এবং প্রধান শিক্ষকের যাচাই ও অগ্রায়ণ সম্পন্ন হবে। ৩-৫ মে পর্যন্ত বিভাগীয় উপ-পরিচালক কর্তৃক যাচাই ও অনুমোদন করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আবেদনকারীর পছন্দক্রম অনুযায়ী বদলি হওয়ার নিশ্চয়তা নেই। একাধিক আবেদনকারীর ক্ষেত্রে যোগ্য আবেদনকারীকে সফটওয়্যারের স্বয়ংক্রিয় ব্যবস্থাপনায় নির্বাচিত করা হয় বিধায় কোনো রকম হস্তক্ষেপের সুযোগ নেই। বদলির ক্ষেত্রে কয়েকটি শর্তও দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। শর্তগুলোর মধ্যে রয়েছে-

আগ্রহী শিক্ষকরা সর্বোচ্চ তিনটি বিদ্যালয় পছন্দের ক্রমানুসারে পছন্দ করবেন। তবে কোনো শিক্ষকের একাধিক পছন্দ না থাকলে শুধু একটি বা দুটি বিদ্যালয় পছন্দ করতে পারবেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বদলির আদেশ জারি হলে তা বাতিল করার জন্য পরবর্তী সময়ে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না।

যাচাইকারী কর্মকর্তা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে ২০ অক্টোবর ২০২৩ তারিখে জারি করা সর্বশেষ সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা (সংশোধিত) ২০২৩ অনুযায়ী আবেদনকারীর আবেদন ও অন্য কাগজপত্রাদি যাচাই করে অগ্রায়ণ করবেন।

যাচাইকারী কর্মকর্তা সতর্কতার সঙ্গে সংযুক্ত তথ্য ও কাগজপত্রাদি যাচাই করবেন। যাচাইপূর্বক প্রেরণ পরবর্তী তা পুনর্বিবেচনা করার আবেদন গ্রহণযোগ্য হবে না।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com