1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১০:০০ অপরাহ্ন
Title :
আট বিভাগে ভারী বর্ষণের আভাস, পাহাড়ধসের শঙ্কা চট্টগ্রামে চট্টগ্রামসহ চার বিভাগে আকস্মিক বন্যার সতর্কবার্তা ১৭ দফা কর্মসূচিতে পুঁজিবাজারে আস্থা ফেরানোর প্রতিশ্রুতি সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে ইনটেক সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে সি পার্ল রিসোর্ট সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস্ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি চিত্রনায়ক ডি এ তায়েবকে অতিথি গ্রুপের সংবর্ধনা ভিভো ওয়াই৫০০-এর ৮১০০ এমএএইচ ব্যাটারিতে লাইফ হবে ফুল অন! মাধবপুর টানা অতি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভয়াবহ নদী ভাঙন সিলেটে উবারের যাত্রা শুরু; যাতায়াত হবে আরও সহজ ও নিরাপদ

গাইবান্ধায় যুবককে ছুরিকাঘাতে হত্যা, গ্রেপ্তার ২

  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ১০.০৮ পিএম
  • ১৭৮ Time View

স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় রাহিদুল ইসলাম বাবু (৩২) নামে যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) রাত ১১টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাবুর মৃত্যু হয়।

নিহত রাহিদুল ইসলাম বাবু পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের পূর্বগোপালপুর গ্রামের আব্দুল আজিজ মিয়ার ছেলে। এ মামলার আসামি খলিল ফকির একই উপজেলার আমলাগাছী গ্রামের দবির ফকিরের ছেলে।

নিহতের স্বজনরা জানান, বুধবার রাত ৮টার দিকে উপজেলার মহদীপুর ইউনিয়নের  আমলাগাছী-ঢোলভাঙা সড়কের বেলতলায় আসামি খলিলের নেতৃত্বে কয়েকজন ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে বাবুকে আহত করে। আসামির বিরুদ্ধে গরু চুরির মামলা করার কারণে বাবুকে আগে থেকে হুমকি দিয়ে আসছিলেন। কয়েক দিন আগে খলিল জামিনে কারাগার থেকে মুক্ত হয়। সেই মামলার জের ধরে আসামিরা বাবুকে হত্যা করেছে বলে তারা অভিযোগ করেন।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজমিরুজ্জামান বলেন, একটি গরু চুরি মামলার বাদী ছিলেন রাহিদুল ইসলাম বাবু। আর ওই মামলার আসামি খলিলসহ অন্যরা। ঘটনার পর আজ বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে ওয়ারেছ নামে এক আসামিকে গ্রেপ্তার করা হয়। আজ দুপুরে মামলা শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়। বিকেলে এজাহার নামীয় আরেক আসামি খলিল ফকিরের ছেলে ইসমাইলকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল তাকে আদালতে সোপর্দ করা হবে।

খলিলসহ বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com