1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
Title :
নেপালে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানিতে গভীর শোক ও সমবেদনা তরুণ ক্রিয়েটর, ট্রেন্ডসেটার ও চেঞ্জমেকারদের ক্ষমতারয়নের লক্ষ্যে ১৫ জন ক্যাম্পাস অ্যাম্বাসেডর অনবোর্ড করেছে অপো টাঙ্গাইলে মাংস বিক্রির উদ্দেশ্যে পরিত্যক্ত বাড়িতে ১০ ঘোড়া জবাই শান্তিতে ঘুমানোর দাবিতে গণবিক্ষোভ ও মানববন্ধন টাঙ্গাইলে মাদকাসক্ত ছেলের হাতে ভ্যান চালক বাবা খুন কুমিল্লায় ঘুরতে বেরিয়ে রাতভর প্রেমিক সহ ৪ বন্ধুর গণধর্ষণের শিকার ১৫ বছরের কিশোরী কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে সরকারি শর্টগান ও এলজিসহ যুবক গ্রেপ্তার মার্কিন নির্বাচনে ১৮ মাসে করপোরেট অনুদান ৬৪ কোটি ৬০ লাখ ডলার বাংলাদেশে ৬ লাখ মানুষের চাকরি হারানোর আশঙ্কা বিশ্বব্যাংকের তিন বাণিজ্যিক সম্পদ বিক্রি করবে মাইডাস ফাইন্যান্সিং

সাঘাটা-ফুলছড়ি উপজেলা নির্বাচনে প্রার্থী হলেন ২৭ জন

  • আপডেট : বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪, ১০.১৬ পিএম
  • ২৩৯ Time View

নিজস্ব প্রতিনিধিঃ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে গাইবান্ধার সাঘাটা ও ফুলছড়ি উপজেলায় ২৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে সাঘাটা উপজেলায় চেয়ারম্যান পদে তিনজন এবং ফুলছড়ি উপজেলায় দুইজন চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন।

নির্বাচন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।

সাঘাটার সহকারী রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা ওয়াজেদ আলী জানান, সাঘাটা উপজেলা পরিষদ নির্বাচনে তিন জন চেয়ারম্যান প্রার্থীসহ মোট ১৪ জন প্রার্থী নিজেদের মনোনয়নপত্র দাখিল করেছেন। চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিলকারীরা হলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সামশীল আরেফিন টিটু , হাসান মেহেদী বিদ্যুৎ ও সাবেক ইউপি চেয়ারম্যান সামশীল আজাদ শীতল। 

সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে রওশন আরা বেগম ও সাবেক সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান নাজনীন বেগম মনোনয়ন জমা দেন। 

ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন ৯ জন। তারা হলেন- সাখাওয়াত হোসেন রুবেল, মিলন কান্তি সরকার,আব্দুল মজিদ, রোস্তম আলী, মোখলেছুর রহমান,শাহজাহান আলী , উজ্জ্বল হোসেন, মমিতুল হক নয়ন ও আমির হোসেন।

ফুলছড়ি উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুস সোবহান জানান, এই উপজেলায় ২ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। তারা হলেন- বর্তমান চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ। 

ভাইস চেয়ারম্যান পদে ৬ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন- আমজাদ হোসেন, আব্দুস সাত্তার, রাসেল বিন ওয়াহেদ, ইব্রাহীম ও হুকুম আলী। 

নারী ভাইস চেয়ারম্যান পদে ৫ জন মনোনয়নপত্র দাখিল করেন। তারা হলেন- শাকিয়া পারভীন, আঞ্জু মনোয়ারা, মিনু বেগম, রাশেদা বেগম ও রাবেয়া বেগম।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী প্রথম ধাপের উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল গতকাল সোমবার (১৫ এপ্রিল)। মনোনয়নপত্র বাছাই হবে আগামীকাল বুধবার (১৭ এপ্রিল)। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ১৮ থেকে ২০ এপ্রিলের মধ্যে। আপিল নিষ্পত্তি ২১ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল। প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে ২৩ এপ্রিল। এই দুই উপজেলায় আগামী ৮ মে ভোটগ্রহণ হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com