1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
Title :
হবিগঞ্জ হাওরে হাজারেও কৃষকের বোরো ফসল ক্ষতিগ্রস্ত সহায়তার আশায় দিন পার ভৈরব স্টেশনে অজ্ঞাত বৃদ্ধার লাশ উদ্ধার  রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ কোরবানির প্রকৃত মর্মঃ আত্মত্যাগ বনাম আধুনিকতার আড়ম্বর! নবীনগরে সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী মাসুদ রানা’র মতবিনিময় ঈদুল আজহা উপলক্ষে সুনামগঞ্জ জেলা কারাগারের বন্দীদের মাঝে ঈদুল আযহা উপলক্ষে বস্ত্র বিতরণ কুমিল্লা দাউদকান্দিতে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈদুল আজহা ঘিরে কুমিল্লায় বিশেষ নিরাপত্তা বলয় এক মাসে ১২৫ ছিনতাইকারী গ্রেফতার, অস্ত্র ও বিপুল মাদক উদ্ধার ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪; ঈদে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ভালুকার খোকন মিয়া বাস মালিকেরা প্রতিশ্রুতি ভঙ্গ করায় সড়কে মৃত্যুর মিছিল চলছে- যাত্রী কল্যাণ সমিতি

ট্রেড লাইসেন্সের মেয়াদ বৃদ্ধির প্রস্তাব এমসিসিআইয়ের

  • আপডেট : বুধবার, ৬ এপ্রিল, ২০২২, ৯.৩২ পিএম
  • ১৫৭ Time View
mcci

ব্যবসা-বাণিজ্য সহজ করার জন্য বাণিজ্য ও পরিবেশ সম্পর্কিত লাইসেন্সের মেয়াদ বৃদ্ধি করা প্রয়োজন বলে মনে করে মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) এমসিসিআই। এসবের মেয়াদ তিন থেকে পাঁচ বছর করা উচিত বলে তারা মনে করে।

বুধবার এমসিসিআইয়ের গুলশান কার্যালয়ে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটির (বিডা) ওয়ান স্টপ সার্ভিসের (ওএসএস) ওপর এক সেমিনারে এসব কথা বলেন এমসিসিআই সভাপতি মো. সাইফুল ইসলাম। তিনি বলেন, ‘বর্তমানে আমাদের লাইসেন্সের মেয়াদ মাত্র এক বছর। এতে ব্যবসার পরিবেশ বিঘ্নিত হয়’। এমসিসিআই সভাপতি পরিদর্শনের সামগ্রিক গুণমান এবং গতি নিশ্চিত করতে নিয়ন্ত্রক সংস্থাগুলোর পরিষেবা আউটসোর্সিংয়েরও প্রস্তাব দিয়েছেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এমসিসিআই আয়োজিত সেমিনারে বিডার নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলাম ওএসএসের কার্যক্রমের সঙ্গে ব্যবসায়ী সম্প্রদায়কে পরিচিত করতে বিডার পক্ষ থেকে আলোচনায় নেতৃত্ব দেন। তিনি বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগ প্রক্রিয়া সহজ ও দ্রুততর করার জন্য ডিজিটাল প্রযুক্তি এবং এর তাৎপর্যে জোর দেন।

সিরাজুল ইসলাম বলেন, ওয়ান স্টপ সার্ভিস থেকে যেসব সেবা দেওয়া হয় তার বেশিরভাগই বিডা দিয়ে থাকে। বেসরকারি খাতের উচিত হবে, বিডার প্রদত্ত সেবা সম্পর্কে খোঁজ খবর নেওয়া এবং ওএসএস থেকে যেসব সেবা দেওয়া হচ্ছে, তার পূর্ণাঙ্গ ব্যবহার করা।
বিডার পরিচালক জীবন কৃষ্ণ সাহা রায় অনুষ্ঠানে উপস্তাপনা দেন। তিনি দেখান, ব্যবসা প্রতিষ্ঠানগুলো কীভাবে ওএসএস প্ল্যাটফর্মের সুবিধা নিতে পারে। ওএসএসের মাধ্যমে দূর থেকেও সেবা নেওয়া যায়। এ্ই মুহূর্তে ওএসএস ১৯ টি প্রতিষ্ঠানের ৫৮ টি সেবা দিয়ে থাকে।

উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা বলেন, এ ধরনের মত বিনিময় সভা নিয়মিত আয়োজন করা হলে বেসরকারি খাত বিডার সেবা সম্পর্কে আরও সম্যকভাবে জানতে পারবে।

প্রসঙ্গত, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা) ২০১৮ সালে ওএসএস চালু করেছিল যাতে বিনিয়োগের সুবিধার জন্য প্রয়োজনীয় পরিষেবা চালু করে। ওএসএস একটি একক উইন্ডোর মাধ্যমে বেশ কয়েকটি নিয়ন্ত্রক, সম্মতি এবং মূল্য সংযোজন পরিষেবাগুলিতে ফোকাস করে। এটি শেষ পর্যন্ত বিনিয়োগ সম্পর্কিত পরিষেবাগুলির জন্য সরকার এবং বিনিয়োগকারীদের মধ্যে যোগাযোগের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com