1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
Title :
সফল চীন সফরের জন্য প্রধানমন্ত্রীকে ন্যাপ ভাসানীর অভিনন্দন পরিবেশবান্ধব প্যাকেজিংয়ে নতুন দিগন্ত; ব্র্যাক এন্টারপ্রাইজেসের গ্রিনপ্যাক কারখানার উদ্বোধন কমিউনিটি ব্যাংকে পরিশোধ করা যাবে পল্লী বিদ্যুতের বিল; বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সঙ্গে কমিউনিটি ব্যাংকের চুক্তি শেষ আটে কাদের পেল আর্জেন্টিনা, খেলা কবে ও কখন নড়াগাতীতে পরকিয়ার টানে প্রবাসীকে বিয়ে, ভেঙ্গে যেতে বসেছে দুটি সংসার চট্টগ্রাম বন্দরের ১৬৮ কন্টেইনারের পণ্য অনলাইন নিলামে বিক্রি করবে কাস্টমস আকুর বিল পরিশোধের পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ৩৬.১৭ বিলিয়ন ডলারে চার বিভাগের ১৭ জেলায় বন্যার পূর্বাভাস ৪,৮০০ কর্মী ছাঁটাই করছে মাইক্রোসফট, সবচেয়ে বেশি প্রভাব এক্সবক্সে ইউসিবির রাইট শেয়ার ইস্যুর অনুমোদন দিল বিএসইসি

হাকিমপুরে উপজেলা পরিষদ নির্বাচন: ৭ জনের মনোনয়ন দাখিল

  • আপডেট : সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪, ১১.০৭ পিএম
  • ২৪০ Time View

নিজস্ব প্রতিনিধিঃ আসন্ন উপজেলা নির্বাচনে প্রথম ধাপের ৮মে নির্বাচনে দিনাজপুরের হাকিমপুর উপজেলায় শেষ দিনে ৭ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।

১৫ এপ্রিল, সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. কামরুল হাসান।

এতে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেন ৩ জন। তারা হলেন, বর্তমান চেয়ারম্যান ও হাকিমপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ হারুন উর রশিদ, সাবেক কেন্দ্রীয় কৃষক লীগের সদস্য ও সাবেক মেয়র মো. কামাল হোসেন রাজ, উপজেলার আলিহাট ইউনিয়ন আ.লীগের ৫নং ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম (অভি)।

ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেন ২ জন। তারা হলেন, বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রেজা শাহীন, জামাত ইসলামী বাংলাদেশের থানা আমীর ও সাবেক ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম।

সংরক্ষিত মহিলা ভাইস ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেন ২ জন। তারা হলেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেত্রী পারুল নাহার ও গৃহবধূ মোছা. নুরুন্নাহার বেগম।

দিনাজপুর জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো: কামরুল ইসলাম জানান, উপজেলা পরিষদ নির্বাচনের ১ম ধাপে আগামী ৮মে অনুষ্ঠিতব্য হাকিমপুর উপজেলা পরিষদ নির্বাচনে লক্ষ্যে সোমবার বিকেল ৫টা পর্যন্ত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পুরুষ ও ভাইস চেয়ারম্যান মহিলা পদে মোট ৭ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com