1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
Title :
সৌরবিদ্যুৎ উৎপাদন থেকে গৃহস্থালি পণ্য পরিচালনায় ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন অর্থমন্ত্রীর কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮১তম সভা অনুষ্ঠিত আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ টাঙ্গাইলে আলেমা ভাসানীর স্মরণসভায় বক্তারা, ‘রাজনীতি মানেই নিজের স্বার্থ বিসর্জন দিয়ে জনকল্যাণ করা’ ভিভো ওয়াই৩২ কিনে উপহার জেতার সুযোগ ডিজিটাল আর্থিক সেবার পরবর্তী ধাপ নিয়ে ৬ষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত গৌরবময় পথচলার ৫০ বছর উদযাপন করল আইএফআইসি ব্যাংক টাঙ্গাইলে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপনে ব্যাপক প্রস্তুতি কুমিল্লা মেডিকেল কলেজে শয্যা হবে এক হাজার: কৃষিমন্ত্রী দেশে এক হাজার খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা করেছে সরকার—আসাদুল হাবিব দুলু

ফি বকেয়া রাখা ডিপিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিএসইসির নির্দেশ

  • আপডেট : বুধবার, ৬ এপ্রিল, ২০২২, ৮.০৭ পিএম
  • ১৯৩ Time View

যেসব ডিপজিটরি পার্টিসিপ্যান্টদের সিডিএস ও বার্ষিক হিসাব রক্ষণাবেক্ষণ ফি বকেয়া রয়েছে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির সিদ্ধান্ত নিতে যাচ্ছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বুধবার (৬ এপ্রিল) নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম সাক্ষরিত এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় সিডিএস ও বার্ষিক হিসাব রক্ষণাবেক্ষণ ফি বকেয়া রাখা ডিপোজিটরি পার্টিসিপ্যান্টদের বিরুদ্ধে বিদ্যমান আইনের পাশাপাশি আইপিও কোটা বাতিলসহ আরও ৫টি সুনির্দিষ্ট শাস্তির কথা বলা হয়েছে। যা অবিলম্বে কার্যকরে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক একচেঞ্জ (সিএসই) এবং সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডকে (সিডিবিএল) নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনায় আরও জানানো হয়েছে যে সিডিএস ও বার্ষিক হিসাব রক্ষণাবেক্ষণ ফি বকেয়া রাখা ডিপজিটরি পার্টিসিপ্যান্টদের ট্রেকহোল্ডার মার্জিন রেগুলেশনের ফ্রি লিমিট সুবিধা স্থগিত থাকবে।

এছাড়াও সংশ্লিষ্ট স্টক এক্সচেঞ্জ থেকে মালিকানার বিপরীতে লভ্যাংশ প্রাপ্তি, আইপিও/আরপিও কোটা, ট্রেকহোল্ডার কোম্পানি ও ডিপোজিটরি অংশগ্রহণকারীর (ডিপি) নিবন্ধন সনদ নবায়ন এবং নতুন শাখা বা ডিজিটাল বুথ খোলার সুবিধা স্থগিত থাকবে।

এর আগে গত ২২ মার্চ বিনিয়োগকারীদের সমন্বিত হিসাব থেকে টাকা ও ডিপোজিটরি থেকে সিকিউরিটিজ ঘাটতি বা আত্মসাতকারী ট্রেকহোল্ডারদের বিরুদ্ধেও একই শাস্তির নির্দেশনা জারি করেছে কমিশন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com