বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দূরপাল্লার বাসভাড়ায় বাড়তি চাপ, প্রতি কিলোমিটারে ১১ পয়সা বৃদ্ধি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে পূবালী ব্যাংক গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও ক্ষমাশীল ঠিকাদার লুৎফুর পলাতক, সড়কে দিরাই-শাল্লা মানুষের ভোগান্তি সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে শেফার্ড ইন্ডাস্ট্রিজ সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে দেশ গার্মেন্টস সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে ইবনে সিনা কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ৬০০ পিছ ইয়াবাসহ বিএনপি নেতা আটক ভৈরবে ২ হাজার পিস ইয়াবাসহ নারী আটক  ​ভৈরবে চলন্ত সিএনজিতে আগুন, নেভাতে গিয়ে মিলল ১৯ কেজি গাঁজা ​

বেক্সিমকোর ২৬শ কোটি টাকার বন্ড অনুমোদন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ৩১ মার্চ, ২০২৪
  • ৩২৪ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি লিমিটেডের (বেক্সিমকো) বন্ডের অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

আজ রবিবার (৩১ মার্চ) অনুষ্ঠিত ৯০৫তম কমিশন বৈঠকে বেক্সিমকো ফার্স্ট আনসিকিউরড জিরো-কুপন বন্ডের অনুমোদন দেয় বিএসইসি।

বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, অভিহিত মূল্যে বন্ডের আকার হবে ২ হাজার ৬২৫ কোটি টাকা। আলোচিত বন্ডটি হবে আন-সিকিউরড, নন-কনভার্টিবল এবং Redeemable। এর ডিসকাউন্ট রেট ১৫ শতাংশ।

জানা গেছে, বন্ডটির প্রতি লটের ইস্যু মূল্য ৫০ হাজার টাকা। বন্ডটি থেকে অর্থ উত্তোলনের মাধ্যমে ব্যাংক ঋণ পরিশোধ এবং মায়ানগর প্রকল্পের উন্নয়নের জন্য ডেভেলাপারকে ঋণ প্রদাণ করবে বেক্সিমকো।

বন্ডটির ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করছে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স এবং অ্যারেঞ্জার হিসেবে কাজ করবে আইএফআইসি ইনভেস্টমেন্ট লিমিটেড।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS