1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
Title :
Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ২২ লাইসেন্সবিহীন অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কতা দাম বাড়ানোর পরও সিগারেটে প্রত্যাশিত রাজস্ব পাচ্ছে না সরকার ইসলামিক ক্রেডিট কার্ডের পূর্ণাঙ্গ নীতিমালা জারি বাংলাদেশ ব্যাংকের কুমিল্লা ব্রাহ্মণপাড়ায়য় রাতদিন পুলিশের অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার-৯ কুমিল্লায় প্রথমবার ১১ জেলার অংশগ্রহণে কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব

সিসিইউতে খালেদা জিয়া

  • আপডেট : রবিবার, ৩১ মার্চ, ২০২৪, ১০.৫৬ এএম
  • ১৪০ Time View

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়েছে।

শনিবার (৩০ মার্চ) দিনগত রাত সাড়ে ৩টার দিকে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। বিএনপি চেয়ারপারসন কার্যালয়ের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বিষয়টি নিশ্চিত করেন।

বিএনপি চেয়ারপারসন কার্যালয়ের মিডিয়া উইংয়ের পক্ষ থেকে জানানো হয়, মধ্যরাতে বেগম খালেদা জিয়া অসুস্থ বোধ করেন। পড়ে রাত সোয়া ১টার দিকে ব্যক্তিগত গাড়ি ও নিরাপত্তা কর্মীরা তাকে নিয়ে এভার কেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা হন। সেখানে স্বাস্থ্যের কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়। মেডিকেল বোর্ডের পরামর্শ মতে তাকে সিসিইউতে ভর্তি করা হয়।

রাতে এভার কেয়ার হাসপাতালের সামনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘ম্যাডাম (খালেদা জিয়া) আপাতত এখন ভালো আছেন। তাঁকে শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য আনা হয়েছে। এখন সিসিইউতে আছেন। ওখানে তিনি ভালো আছেন, কথা বলছেন।’

গত ২৭ মার্চ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বাসায় রেখে পর্যবেক্ষণের সিদ্ধান্ত নিয়েছিল তার চিকিৎসায় নিয়োজিত মেডিকেল বোর্ডের সদস্যরা। ওইদিন হঠাৎ অসুস্থ বোধ করলে বেগম জিয়ার চিকিৎসায় নিয়োজিত বিশেষজ্ঞ ডাক্তারদের তার গুলশানের বাসভবন ফিরোজায় ডেকে আনা হয়। সেদিন বিএনপি চেয়ারপারসনের বেশকিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করেন মেডিকেল বোর্ডের চিকিৎসকরা।

খালেদা জিয়া আর্থ্রাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। এর আগে গত ১৩ মার্চ খালেদা জিয়াকে একই হাসপাতালে ফুসফুসের পানি অপসারণের পর এক্সরে, ইসিজি, আলট্রাসনোগ্রাফিসহ বেশকিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com