1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ড সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে সামিট অ্যালায়েন্স ডিএসইতে অনুষ্ঠিত হলো ‘অরেঞ্জ ইকোনমি সামিট ২০২৬: ঢাকা’ ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পর্ষদ গঠনের দাবি, গভর্নরের কাছে স্মারকলিপি ফারইস্ট স্পিনিংয়ের জন্য ২৩৪ কোটি টাকার অর্থায়ন, নেতৃত্বে সিটি ব্যাংক নবীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার  এমপিওভুক্তির দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচির ১০ম দিনে আইসিএসবি’র উদ্যোগে চার্টার্ড সেক্রেটারি দিবস ২০২৬ উদযাপন প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের মায়ের মৃত্যু

নতুন ফিচার আনছে ইউটিউব

  • আপডেট : শনিবার, ৩০ মার্চ, ২০২৪, ১১.২৩ এএম
  • ১৮৩ Time View

ব্যবহারকারীদের আগ্রহ বাড়িয়ে তুলতে প্রতিনিয়ত নতুন নতুন ফিচার নিয়ে আসছে ইউটিউব। এবার আরও একটি নতুন ফিচার যুক্ত হতে চলেছে এই ভিডিও প্ল্যাটফর্মে। যাতে দীর্ঘ ভিডিওটির কোন অংশটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, তা আর কষ্ট করে খোঁজাখুঁজি করতে হবে না। ইউটিউব নিজেই সেই অংশটি প্লে করে দেবে!

প্রযুক্তির উন্নতির হাত ধরে এখন আর কিছুই অসম্ভব নয়। ‘জাম্প অ্যাহেড’ নামের ফিচারের মাধ্যমে ভিডিওর সেরা কিংবা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে একলাফে পৌঁছে যেতে পারবেন।

আপাতত ফিচারটি নিয়ে শেষ পর্যায়ের কাজ চলছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে (এআই) কাজে লাগিয়েই এই ফিচার প্রস্তুত হচ্ছে। ভিডিওর যে অংশটিতে এনগেজমেন্ট সবচেয়ে বেশি, সেখানেই আপনাকে নিয়ে চলে যাবে জাম্প অ্যাহেড। ফলে আপনার সময় অনেকটাই বেঁচে যাবে।

বর্তমানে ইউটিউবে ভিডিও চলাকালীন স্ক্রিনে ডবল ট্যাপ করলে ১০ কিংবা ২০ সেকেন্ড ভিডিওটি এগিয়ে যায়। আবার কেউ কেউ সামান্য ফাস্ট করেও ভিডিও প্লে করে যাতে কম সময়ে ভিডিও শেষ হয়ে যায়। আরও একধাপ এগিয়ে ইউজারদের সুবিধা করে দেবে জাম্প অ্যাহেড ফিচারটি। দীর্ঘ ডকুমেন্ট্রি থেকে গুরুত্বপূর্ণ তথ্য খুঁজে বের করতে এখন আর বেশি সময় লাগবে না।

ঠিক কবে থেকে চালু হবে এই ফিচার? এখনও পর্যন্ত এ বিষয়ে ইউটিউবের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। আপাতত বাছাই করা কিছু ইউজারই এই ফিচারের সুবিধা পাবেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com