1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

পাকিস্তানের শেয়ারবাজার সূচকে রেকর্ড

  • আপডেট : শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১১.৪০ এএম
  • ১০২৩ Time View

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ কর্মসূচির দ্বিতীয় দফার প্রাপ্তিতে প্রাণ ফিরেছে পাকিস্তানের শেয়ারবাজারে। দেশটির শেয়ারবাজারের বেঞ্চমার্ক সূচক গতকালই রেকর্ড সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে। রয়টার্সের খবর অনুসারে পাকিস্তানের বেঞ্চমার্ক সূচক কেএসই-১০০ গতকাল রেকর্ড ৬৭ হাজার ২৪৬ পয়েন্টে পৌঁছায়।

এর আগে সূচকটি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল গত বছরের ডিসেম্বরে। সে সময় কেএসই-১০০ সূচক পৌঁছেছিল ৬৭ হাজার ৯৪ পয়েন্টে। গতকাল দিনশেষে সূচকটি স্থির হয়েছে ৬৭ হাজার ১৪২ পয়েন্টে।

বাজারসংশ্লিষ্টরা বলছেন, বেসরকারীকরণ কর্মসূচি ও আইএমএফের ঋণ কর্মসূচি সংক্রান্ত ইতিবাচক খবরে বিদেশী ও স্থানীয় বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার কেনার প্রবণতা বেড়েছে। এতে গতকাল একদিনেই সূচক বেড়েছে ৫৯৪ পয়েন্ট।

এর আগে ২০ মার্চ পাকিস্তান ও আইএমএফের মধ্যে ৩০০ কোটি ডলারের ঋণ কর্মসূচির দ্বিতীয় ও শেষ পর্যালোচনা শেষে দুই পক্ষের কর্মকর্তারা মতৈক্যে পৌঁছান। আইএমএফের পর্ষদের অনুমোদন পেলে সংস্থাটির কাছ থেকে ১১০ কোটি ডলার পাবে দেশটি। দীর্ঘমেয়াদি বেইলআউট এবং ঘাটতির রাশ টেনে ধরা, রিজার্ভ বাড়ানো ও ক্রমবর্ধমান ঋণ পরিশোধের জন্য প্রয়োজনীয় নীতি সংস্কার অব্যাহত রাখার বিষয়েও দুই পক্ষের মধ্যে আলোচনা হয়েছে।

লোকসানি রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোকে বেসরকারীকরণে দীর্ঘদিন স্থগিত থাকা প্রক্রিয়াটিকে সামনে এগিয়ে নেয়ার উদ্যোগ নিয়েছে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নেতৃত্বাধীন পাকিস্তানের নতুন সরকার। অর্থ সংকটে থাকা দেশটির সরকারকে এসব সংস্থার পেছনে মূল্যবান তহবিল ব্যয় করতে হচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com