1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৮ মে ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
Title :
হবিগঞ্জের সব রুটে বিরতিহীন বাস সহ সকল লাইনের বাস বন্ধ চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা চুয়াডাঙ্গায় ডিজিটাল গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা বিষয়ে অরিয়েন্টেশন অনুষ্ঠিত নারায়ণপুর দক্ষিণ পাড়া বিদ্যালয় সরকারি করনের লক্ষ্যে এমপি আব্দুল মান্নানের পরিদর্শন ২৬ প্রতিষ্ঠানের এলসি সংক্রান্ত অভিযোগে দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র অবস্থান চট্টগ্রামে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গবেষণা ও নগর পরিকল্পনা নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা এসপি মোঃ মাসুদ আলমের সৌদি আরবে ২৭ মে পালিত হবে পবিত্র ঈদুল আজহা উলিপুর মিনি স্টেডিয়ামে কোরবানির পশুরহাট বন্ধের দাবিতে লিখিত অভিযোগ ঈদ-উল-আযহায় মেগা গিফট বিজয়ীদের নিয়ে টেকনোর বিশেষ আয়োজন বাংলাদেশে নতুন হোমকেয়ার ব্র্যান্ড ব্লিট্‌জের যাত্রা শুরু  

শ্রীলঙ্কা যাওয়া হলো না বাংলাদেশের দ্রুততম মানবীর

  • আপডেট : বুধবার, ৬ এপ্রিল, ২০২২, ১১.০৭ এএম
  • ১৩৬ Time View

শ্রীলঙ্কার কলম্বোতে আগামী (৮ থেকে ১০ এপ্রিল) হওয়ার কথা ছিল আমন্ত্রণমূলক অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ। সেখানে অংশ নেওয়ার কথা ছিল বাংলাদেশের দুই অ্যাথলেটের।

কিন্তু শ্রীলঙ্কাতে চলমান নানামুখী সংকটের কারণে আপাতত এই টুর্নামেন্ট স্থগিত করা হয়েছে। টুর্নামেন্টে অংশ নেওয়ার কথা ছিল বাংলাদেশের দ্রুততম মানবী সুমাইয়া দেওয়ান ও নুসরাত জামান রুনার। কিন্তু সেখানে অর্থনৈতিক সংকটে সাধারণ জনগণ রাজপথে নেমে আসায় সৃষ্টি হয়েছে অচলাবস্থার।

যেখানে দৈনন্দিন জীবন-যাত্রা অব্যাহত রাখাই হুমকিতে পড়ে গেছে, টুর্নামেন্ট চালিয়ে যাওয়া শ্রীলঙ্কার পক্ষে কোনওভাবেই সম্ভব নয়। বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুর রকিব মন্টুবলেছেন, ‘কাল রাতে টুর্নামেন্টটি স্থগিত করা হয়েছে। আমাদেরকে তা জানিয়েও দেওয়া হয়েছে।

সবকিছু-ই ঠিক ছিল। কিন্তু শ্রীলঙ্কাতে চলমান সংকটের কারণে আপাতত টুর্নামেন্টটি হচ্ছে না। সেখানে দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোরও অংশ নেওয়ার কথা ছিল।’

সুমাইয়া সেখানে ১০০ মিটার ও নুসরাতের ৪০০ মিটার দৌড়ে অংশ নেওয়ার কথা ছিল। স্থগিতের খবর এই প্রতিবেদকের কাছে প্রথম শুনে কিছুটা হতাশ বাংলাদেশের দ্রুততম মানবী সুমাইয়া, ‘শ্রীলঙ্কায় যেতে পারলে ভালো অভিজ্ঞতা হতে পারতো। এখন কী আর করার আছে। আমরা তো সবধরনের প্রস্তুতি নিয়ে রেখেছিলাম।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com