1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের সাথে পর্ষদের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধির মতবিনিময় সীমান্তে জোরপূর্বক পুশব্যাকের অভিযোগে উদ্বেগ প্রকাশ করলেন আহমদ শফী আইএফআইসি ব্যাংক ও বাটারফ্লাই মার্কেটিং লিমিটেড এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর নড়াইলে নদীভাঙন ও পরিবেশ রক্ষায় বালুর চাতাল অপসারণের দাবিতে মানববন্ধন লিফটকে পুনরায় ক্যাপিটাল মেশিনারিজ ঘোষণা ও শুল্ক যৌক্তিকীকরণের দাবি বেলিয়ার বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন মানবতার অনুপ্রেরণার প্রতীক অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকুর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন দেশের স্বার্থে প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয় পরিদর্শন করলেন চেয়ারম্যান উদবাতুল বারী আবু

আজ ইতিহাস বিকৃত করা হচ্ছে

  • আপডেট : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪, ৫.৫৮ পিএম
  • ১৪৭ Time View

মঙ্গলবার (২৬ মার্চ) বনানী কার্যালয়ে জাতীয় পার্টি আয়োজিত ‘স্বাধীনতা দিবস’ উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

জিএম কাদের বলেন, ‘স্বাধীনতার এত বছরে এসে অনেক প্রশ্ন দেখা দিয়েছে, এই জন্যেই কী দেশ স্বাধীন করেছিলাম? আজ ইতিহাস বিকৃত করা হচ্ছে, কিছু মানুষকে উপরে ওঠানো হচ্ছে, কিছু মানুষকে মুছে ফেলা হচ্ছে, এটা ঠিক নয়। এমনও দেখা যাচ্ছে, বয়স ৫০ হয়নি অথচ সে মুক্তিযোদ্ধা, এইগুলো কী মুক্তিযুদ্ধের চেতনা?’

বাজার ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে সরকারের ব্যর্থতার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘দেশকে ডৃবিয়ে দিয়ে আপনারা বাঁচতে পারবেন না, মানুষের অভিশাপ লাগবে। দ্রব্যমূল্যে আগুন, কোনো কিছুর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না সরকার। কারণ তাদের ক্ষমতা থেকে সরানো যাচ্ছে না, তাই কোনোকিছুর জবাবদিহিতা নেই।’

সংসদের বিরোধীদলীয় এ নেতা বলেন, আমরা বৈষম্যমুক্ত দেশ চাই, বৈষম্যমুক্ত সমাজ চাই। বৈষম্য করে দেশকে বিভক্ত করা হয়েছে। আর এসবের কারণে একটা সুবিধাবাদী গোষ্ঠী তৈরি হয়েছে। আর সারাদেশে লুটপাটের রাজনীতি হচ্ছে। এসব বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন এরশাদ।

জিএম কাদের অভিযোগ করেন, দল হিসেবে জাতীয় পার্টি অনেক সমস্যার সম্মুখিন হচ্ছে। আর সরকারও সেখানে ইন্ধন দেয়, এসব ঠিক নয়।

রাজনৈতিক পরিস্থিতি বিষয়ে তিনি বলেন, ‘সরকারের বিরুদ্ধে কথা বলতে গেলে মামলা হয়, আইন করে বৈধভাবে দাবিয়ে রাখা হয়েছে। যেভাবে আইনকানুন করে বাধা দেয়া হচ্ছে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল টিকবে না। সরকার ঠিক থাকলেও, দল হিসেবে আওয়ামী লীগের অস্তিত্ব থাকবে না।’

এ সময় তিনি আপসকামিতাকে দুর্বলতা মনে করলে বিপ্লব করা ছাড়া উপায় নেই বলেও হুঁশিয়ার করেন। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com