1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
Title :
নবীনগরে পোস্টার লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তঃসত্ত্বাসহ আহত ৫ সিএসআর প্রোগ্রাম এর আওতায় আইসিডিডিআর,বি -কে সহায়তা দিচ্ছে কমিউনিটি ব্যাংক ঢাকার মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন টাঙ্গাইলে কামারপাড়া ব্রিজ যেন এক অন্তহীন দুর্ভোগের নাম প্রায় ৭৭ কোটি টাকার অবৈধ সম্পদ: ১৮ জনের বিরুদ্ধে ১৬ মামলা করবে দুদক রোহিঙ্গা সংকট সমাধানে তারেক রহমানের পাঁচ দফা প্রস্তাব নঈম নিজাম ও সাবেক এমপি ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে দুদকের মামলা সিলেটে বাড়ছে ডেঙ্গু, আরও ৮ রোগী শনাক্ত কুমিল্লায় ৬০ হাজার শলাকা সিগারেটসহ যুবক আটক বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু

ঈশ্বরদীতে কিশোর গ্যাংয়ের ৮ সদস্য গ্রেফতার

  • আপডেট : রবিবার, ২৪ মার্চ, ২০২৪, ৩.১৫ পিএম
  • ২৪৩ Time View

নিজস্ব প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে অভিযান চালিয়ে কিশোর গ্যাং গ্রুপের ৮ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। রোববার (২৪ মার্চ) ভোরে পৌর শহরের পূর্বটেংরী, আমবাগান ও কাচারীপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছে থেকে ৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেফতাররা হলেন, পৌর শহরের কাচারীপাড়া এলাকার শাকিল রহমানের ছেলে জোবায়ের রহমান (১৭), পূর্বটেংরী ঈদগাহ রোড এলাকার হাসান আলীর ছেলে তাহসিন (১৭), আমবাগান এলাকার আব্দুর রহিমের ছেলে রোহান (২১), একই এলাকার জাবেদ হোসেনের ছেলে আল-আমিন (১৭), মৃত লিটন হোসেনের ছেলে মো. বাপ্পী (১৬), আনিসের ছেলে মো. রাকিব (১৭), পূর্বটেংরী কদমতলা এলাকার মো. জাহাঙ্গীরের ছেলে শিহাব (১৬) ও পূর্বটেংরী কদমতলা এলাকার মুরাদ হোসেনের ছেলে মেহেরাব হোসেন (১৭)।

র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার কোম্পানী কমান্ডার মেজর মো. এহতেশামুল হক খান জানান, গ্রেফতাররা সবাই কিশোর গ্যাং গ্রুপের সদস্য। এরা উপজেলার বিভিন্ন রাস্তায় ও গলিতে রাতে চুরি, ডাকাতি, ছিনতাই, মাদকসেবনসহ বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত। কিশোর গ্যাং সদস্যদের জিজ্ঞাসাবাদ শেষে ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com