1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
Title :
সফল চীন সফরের জন্য প্রধানমন্ত্রীকে ন্যাপ ভাসানীর অভিনন্দন পরিবেশবান্ধব প্যাকেজিংয়ে নতুন দিগন্ত; ব্র্যাক এন্টারপ্রাইজেসের গ্রিনপ্যাক কারখানার উদ্বোধন কমিউনিটি ব্যাংকে পরিশোধ করা যাবে পল্লী বিদ্যুতের বিল; বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সঙ্গে কমিউনিটি ব্যাংকের চুক্তি শেষ আটে কাদের পেল আর্জেন্টিনা, খেলা কবে ও কখন নড়াগাতীতে পরকিয়ার টানে প্রবাসীকে বিয়ে, ভেঙ্গে যেতে বসেছে দুটি সংসার চট্টগ্রাম বন্দরের ১৬৮ কন্টেইনারের পণ্য অনলাইন নিলামে বিক্রি করবে কাস্টমস আকুর বিল পরিশোধের পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ৩৬.১৭ বিলিয়ন ডলারে চার বিভাগের ১৭ জেলায় বন্যার পূর্বাভাস ৪,৮০০ কর্মী ছাঁটাই করছে মাইক্রোসফট, সবচেয়ে বেশি প্রভাব এক্সবক্সে ইউসিবির রাইট শেয়ার ইস্যুর অনুমোদন দিল বিএসইসি

গাইবান্ধায় ইউপি চেয়ারম্যানকে অব্যাহতি

  • আপডেট : শুক্রবার, ২২ মার্চ, ২০২৪, ৪.২৬ পিএম
  • ২০৫ Time View

স্টাফ রিপোর্টারঃ নারী ও শিশু নির্যাতন আইনের মামলায় আদালতে চার্জশিট গঠন হওয়ায় গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলামকে তার পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। গাইবান্ধা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. শরিফুল ইসলাম অব্যাহতি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, গতকাল বৃহস্পতিবার (২১ মার্চ) স্থানীয় সরকার বিভাগের এক পত্রে ইউপি চেয়ারম্যানকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়। চেয়ারম্যান রফিকুল ইসলাম একই ইউনিয়নের ভগবানপুর গ্রামের মৃত. তমিজ উদ্দিন ফেলো মাহমুদের ছেলে।  

অব্যাহতি পাওয়ার বিষয়ে জানতে বরিশাল ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

প্রসঙ্গত, বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন এক নারীকে ধর্ষণ করার অভিযোগ ওঠে রফিকুল ইসলামের বিরুদ্ধে। ২০২১ সালের ৬ অক্টোবর পলাশবাড়ী থানায় নারী শিশু নির্যাতন আইনে মামলা করেন ভুক্তভোগী।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com