1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
Title :
পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ, অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের চট্টগ্রামে ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে SICIP-EDP-এর তৃতীয় ব্যাচের প্রশিক্ষণ শুরু বেক্সিমকো ফার্মার পক্ষ থেকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঁচটি পিইএমএফ ডিভাইস হস্তান্তর পৌরসভার নানা সমস্যা নিয়ে নাগরিকদের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা Notice of the 48th Annual General Meeting of Monno Agro & General Machinery Ltd. সম্মিলিত ইসলামী ব্যাংকের ২০তম পর্ষদ সভা অনুষ্ঠিত বাংলাদেশে সনির নতুন প্রজন্মের টিভি ও হোম অডিও সিস্টেমের যাত্রা শুরু শেখ হাসিনা ও পরিবারের তিন সদস্যের নামে রেড নোটিশ জারির আবেদন দুদকের কুমিল্লার সীমান্তে বিজিবির অভিযানে ৬ মানবপাচারকারী ও এক ভারতীয় নারীকে আটক পদত্যাগ করলেন কিশোরগঞ্জ-৩ আসনের বিএনপি এমপি ওসমান ফারুক

পদত্যাগ করেছেন ভিয়েতনামের প্রেসিডেন্ট

  • আপডেট : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪, ১১.০৪ এএম
  • ১৯৪ Time View

মাত্র এক বছর দায়িত্ব পালনের পর পদত্যাগ করেছেন ভিয়েতনামের প্রেসিডেন্ট ভো ভ্যান থুং। বুধবার দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি এ ঘোষণা করেছে।

দলটি এক বিবৃতিতে বলেছে, থুং দলের নীতি ভঙ্গ করেছেন এবং কেন্দ্রীয় কমিটিতে তার পদত্যাগ গৃহীত হয়েছে। তার কর্মকাণ্ডের কারণে জনমতে নেতিবাচক প্রভাব পড়েছে। এতে দলের পাশাপাশি দেশ ও তার নিজেরও সুনাম ক্ষুণ্ন হয়েছে।

পদত্যাগের বিষয়টি নিশ্চিত করতে বৃহস্পতিবার ভিয়েতনামের জাতীয় পরিষদের একটি বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হবে।

আজ জাজিরার খবরে বলা হয়েছে, ভিয়েতনামে ২ বছরের মধ্যে দ্বিতীয় প্রেসিডেন্ট হিসেবে পদত্যাগ করলেন থুং। এর আগে, তার পূর্বসূরি নগুয়েন জুয়ান ফুক দুর্নীতি-বিরোধী অভিযানে বহিষ্কৃত হন। 

থুংয়ের ত্রুটিগুলো কী, তা বিবৃতিতে পরিষ্কার করা হয়নি। তবে এর সঙ্গে দেশটিতে সম্প্রতি ব্যাপকভাবে শুরু করা ঘুষবিরোধী অভিযানের সম্পর্ক রয়েছে বলে ধারণা করা হচ্ছে। দলের পক্ষ থেকে একে দুর্নীতিবিরোধী অভিযান বললেও অনেকেরই দাবি, এ অভিযান মূলত দলের অন্তর্গত দ্বন্দ্বের কারণে শুরু করা হয়েছে। ১০ বছর আগে কমিউনিস্ট পার্টির প্রাদেশিক প্রধান থাকাকালীন, থুং বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগ ছিল।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com