1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের দাবি: ৫ই অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চের ঘোষণা অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময়ে মাটি ভর্তি জাহাজ জব্দ, মালিককে ১ লাখ টাকা জরিমানা নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

সৌদি আরবে বন্যা সতর্কতা, ‘রেড অ্যালার্ট’ জারি

  • আপডেট : বুধবার, ২০ মার্চ, ২০২৪, ৪.২৫ পিএম
  • ২২৭ Time View

বিরূপ আবহাওয়ার সম্মুখীন হয়েছে সৌদি আরব। রিয়াদ, জেদ্দাসহ কয়েকটি শহরে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হচ্ছে। পরিস্থিতি বিবেচনায় বিভিন্ন জায়গায় জারি করা হয়েছে রেড অ্যালার্ট।

সংবাদমাধ্যম গালফ নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, প্রতিকূল আবহাওয়ার কারণে রিয়াদ, কাসিম, হাফর আল বাতিন এবং অন্যান্য বেশ কয়েকটি অঞ্চলে মঙ্গলবার (১৯ মার্চ) অনেক স্কুল এবং বিশ্ববিদ্যালয়ের ক্লাস স্থগিত করা হয়েছে। 

সৌদি আরবের ন্যাশনাল সেন্টার অব মেটিওরোলজি (এনসিএম) বিভিন্ন অঞ্চল, বিশেষ করে উত্তর তাবুক অঞ্চলে তীব্র বৃষ্টিপাতের শঙ্কায় রেড অ্যালার্ট জারি করেছে।

উচ্চ-গতির বাতাস, দৃশ্যমানতা হ্রাস, শিলাবৃষ্টি এবং আকস্মিক বন্যার শঙ্কা জানিয়ে সতর্ক করেছে স্থানীয় আবহাওয়া সংস্থা। 

বুধবার (২০ মার্চ) পর্যন্ত সৌদি আরবের বেশিরভাগ অঞ্চলে অব্যাহত বৃষ্টিপাতের পূর্বাভাসের সঙ্গে আবহাওয়ার পরিবর্তনের কারণে জনসাধারণকে ‘চরম সতর্কতা’ অবলম্বন করার আহ্বান জানিয়েছে সিভিল ডিভেন্স বিভাগ।

এনসিএম মাঝারি থেকে ভারি বজ্রঝড়েরও পূর্বাভাস দিয়েছে, যার সঙ্গে সক্রিয় বাতাস, ধূলিঝড় এবং শিলাবৃষ্টি হতে পারে। যা মদিনা, তাবুক, মক্কা এবং বেশ কয়েকটি উত্তর ও উপকূলীয় অঞ্চলকে প্রভাবিত করবে।

এছাড়া বাসিন্দাদের নিরাপদ স্থানে থাকার এবং বন্যা বা বৃষ্টির পানি জমে থাকা-প্রবণ এলাকা এড়িয়ে চলার জন্য অনুরোধ জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com