1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের দাবি: ৫ই অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চের ঘোষণা অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময়ে মাটি ভর্তি জাহাজ জব্দ, মালিককে ১ লাখ টাকা জরিমানা নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

১৭ বছর পর সুদ হার বাড়াল জাপান

  • আপডেট : বুধবার, ২০ মার্চ, ২০২৪, ১০.৫১ এএম
  • ২২৪ Time View

অবশেষে ঋণাত্মক সুদ হার থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে জাপান৷ ১৭ বছর পর দেশটির কেন্দ্রীয় ব্যাংক মঙ্গলবার সুদ হার বাড়ানোর ঘোষণা দিয়েছে৷ এর ফলে প্রায় আট বছর পর ঋণাত্মক সুদ হার থেকে বেরিয়ে এলো জাপান৷

এতদিন কেন্দ্রীয় ব্যাংকে অর্থ রাখার জন্য ব্যাংকগুলোকে ০.১ শতাংশ সুদ (অর্থাৎ সুদ হার ছিল -০.১ শতাংশ) দিতে হত৷ ব্যাংকগুলো যেন অর্থ জমা না রেখে বেশি করে ঋণ দেয়, সেজন্য ২০১৬ সালে ঋণাত্মক সুদ হার নীতি গ্রহণ করেছিল ব্যাংক অফ জাপান, বিওজে৷ তাদের উদ্দেশ্য ছিল, গ্রাহকদের ঋণ দিলে তাদের খরচ করার পরিমাণ বাড়বে, এবং এভাবে অর্থনীতি সচল থাকবে৷

জাপানে এক বছরের বেশি সময় ধরে মূল্যস্ফীতি নিয়মিত দুই শতাংশের উপরে থাকায় ঋণাত্মক সুদ হার থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে বিওজে৷ এছাড়া সম্প্রতি দেশটির বড় কোম্পানিগুলো বেতন ৫.২৮ শতাংশ বাড়াতে সম্মত হয়েছে- যা গত ৩০ বছরে বেতন বাড়ানোর সর্বোচ্চ হার৷

মঙ্গলবারের সিদ্ধান্ত অনুযায়ী সুদহার ০ থেকে ০.১ শতাংশের মধ্যে রাখার সিদ্ধান্ত নিয়েছে বিওজে৷ সুদ হার বাড়ার কারণে গ্রাহক ও ব্যবসায়ী পর্যায়ে ঋণ নেওয়া এখন ব্যয়বহুল হবে৷

সুদ হার বাড়ানোর খবরে ডলারের বিপরীতে ইয়েন দুর্বল হয়ে পড়েছে৷ বিওজের সিদ্ধান্ত ঘোষণার আগে এক ডলারের বিনিময়ে ১৪৯.৩০ ইয়েন পাওয়া যাচ্ছিল৷ এখন সেটি প্রায় ১৫০ ছুঁয়েছে৷ এতে রপ্তানিকারকদের সুবিধা হলেও আমদানি খরচ বাড়বে৷ এর প্রভাব পড়বে বাজারে৷

২০০৮ সালের বৈশ্বিক অর্থনৈতিক সংকটের ধাক্কা সামলাতে বেশিরভাগ দেশ সুদ হার কমিয়েছিল৷ অনেক দেশে সেটি ঋণাত্মক পর্যায়েও নিয়ে যাওয়া হয়েছিল৷ পরে আবার তা বাড়ানো হয়৷ এবার সবশেষ দেশ হিসেবে জাপান ঋণাত্মক সুদ হার থেকে বেরিয়ে এলো৷

বর্তমানে যুক্তরাষ্ট্রে সুদ হার ৫.৫ শতাংশ, যুক্তরাজ্যে ৫.২৫, জার্মানিতে ৪.৫, ফ্রান্সে ৪.৫, ইটালিতে ৪.৫ ও ক্যানাডায় ৫ শতাংশ৷ এছাড়া চীনে এই হার ৩.৪৫ ও ভারতে ৬.৫ শতাংশ৷

-এএফপি

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com