পবিত্র রমজান মাস ইবাদতের জন্য সর্বশ্রেষ্ঠ সময়। রোজা রাখা স্বাস্থ্যের জন্যও ভালো বলছেন বিশেষজ্ঞরা। বিশ্বের বিভিন্ন দেশে ভৌগোলিক অবস্থানের কারণে সূর্যাস্ত ও সূর্যোদয়ের সময়ের পার্থক্য দেখা যায়। সে কারণে রোজা রাখার সময়েরও পরিবর্তন হয়।
এ বছর রমজানে বাংলাদেশি মুসলিমদের জন্য রোজার সময় প্রায় ১৩ ঘণ্টা ১৩ থেকে শুরু হয়ে ১৩ ঘণ্টা ৫৬ মিনিট পর্যন্ত হবে।
তবে এবার সবচেয়ে ছোট দিন রোজা রাখতে হবে চিলির পুয়ের্তো মন্ট শহরটির মুসলিমদের। তাদের ১২ ঘণ্টা ৪৪ মিনিট রোজা রাখতে হবে। আর অন্যদিকে সবচেয়ে দীর্ঘ সময় রোজা রাখতে হবে গ্রিনল্যান্ডের রাজধানী নুউকের মুসলিমদের ১৭ ঘণ্টা ২৬ মিনিট।
কোমোরোস, সোমালিয়া, জিবুতি, ইয়েমেন, মৌরিতানিয়া, সুদান, ওমান, সৌদি আরব, আরব আমিরাত, কাতার, বাহরাইন এসব দেশের মুসলিমদের ১৩ ঘণ্টার বেশি রোজা রাখতে হবে।
১৪ ঘণ্টার বেশি রোজা রাখবে আলজেরিয়া, কুয়েত, জর্ডান, মিশর, ইরাক, তিউনিসিয়া, লেবানন, ফিলিস্তিন, সিরিয়া, লিবিয়া, মরক্কোর মুসলিমরা।
এবার রমজানে সবচেয়ে দীর্ঘ রোজা রাখতে হবে গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, ফিনল্যান্ডের মুসলিমদের। তাদের ১৭ ঘণ্টার বেশি রোজা রাখতে হবে।
স্কটল্যান্ড, ব্রিটেন, কাজাখস্তানের মুসলিমদের ১৫ ঘণ্টার বেশি রোজা রাখতে হবে।
এর পরবর্তী অবস্থানেই রয়েছে তুর্কি, ইতালি, কানাডা, স্পেন, ফ্রান্সের মুসলিমরা। এসব দেশের মুসলিমদের ১৪ ঘণ্টার বেশি রোজা রাখতে হবে।
একেবারে কম সময় রোজা রাখবেন দক্ষিণ গোলার্ধের দেশগুলোতে বসবাসকারী মুসলিমরা। নিউজিল্যান্ড, চিলির মুসলমানদের গড়ে মাত্র ১২ ঘণ্টা ৪৪ মিনিট রোজা রাখতে হবে।
এবার ১৩ ঘণ্টা ১৫ মিনিট থেকে ১৩ ঘণ্টা ৩২ মিনিট পর্যন্ত রোজা রাখবেন কেনিয়া, ইন্দোনেশিয়া, উগান্ডা, মালয়েশিয়া, মালদ্বীপ, ব্রুনাই, চাদ, মালির মুসলিমরা।
ইসলামি শরিয়তে পৃথিবীর যেসব দেশে সূর্যাস্ত হয় না- সেসব দেশ মক্কা নগরীর সময় অথবা তাদের সবচেয়ে কাছের মুসলিম দেশের সময় অনুসরণ করে রোজা রাখার নির্দেশ দেয়।
Leave a Reply