1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের দাবি: ৫ই অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চের ঘোষণা অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময়ে মাটি ভর্তি জাহাজ জব্দ, মালিককে ১ লাখ টাকা জরিমানা নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

আইসক্রিম বেঁচবে না ইউনিলিভার

  • আপডেট : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৪.০৯ পিএম
  • ৩৭০ Time View

ব্রিটিশ ভোগ্যপণ্য প্রস্তুতকারক গ্রুপ ইউনিলিভার তাদের আইসক্রিমের ব্যবসা থেকে সড়ে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এতে প্রায় সাড়ে ৭ হাজার লোক চাকরি হারাবে।

মঙ্গলবার (১৯ মার্চ) সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

ওয়াল’স আইসক্রিম, ম্যাগনাম, বেন অ্যান্ড জেরিসের মতো জনপ্রিয় আইসক্রিম ব্র্যান্ড এতদিন সরাসরি ইউনিলিভার প্রতিষ্ঠানের মালিকানাধীন এবং নিয়ন্ত্রণে ছিল। কিন্তু এবার এই আইসক্রিম ব্যবসাকে নিজেদের প্রতিষ্ঠান থেকে আলাদা করে দিচ্ছে প্রতিষ্ঠানটি।

অবিলম্বে এই আলাদা করে দেয়ার প্রক্রিয়া শুরু এবং ২০২৫ সালের মধ্যে এই প্রক্রিয়া সম্পূর্ণরুপে সম্পন্ন হবে বলে জানায় ইউনিলিভার। এতে প্রায় সাড়ে ৭ হাজার কর্মী তাদের চাকরি হারাতে যাচ্ছেন বলেও জানা যায়।

ইউনিলিভার সাধারণত বাড়ির দৈনন্দিন সব প্রয়োজনীয় জিনিসই বাজারজাত করে থাকে। কিন্তু আইসক্রিমের ব্যবসা থেকে সড়ে দাঁড়ানোর পেছনে আরও ভালো কিছুর করার প্রত্যাশা লুকিয়ে আছে বলে জানানো হয় ইউনিলিভারের পক্ষ থেকে।

সারাবিশ্বে ইউনিলিভারের প্রায় ১ লাখ ২৮ হাজার কর্মী কাজ করে থাকেন। এর মধ্যে এই সিদ্ধান্তের ফলে ২০২৫ সালের মধ্যে সাড়ে ৭ হাজার লোক কর্মসংস্থান হারাতে যাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com