বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সপ্তাহের তৃতীয় দিনে ডিএসইতে দরপতনে শীর্ষে প্রাইম ফাইন্যান্স সপ্তাহের তৃতীয় দিনে ডিএসইতে দর বৃদ্ধিতে শীর্ষে একমি পেস্টিসাইড সপ্তাহের তৃতীয় দিনে ডিএসইতে শীর্ষ লেনদেন ব্র্যাক ব্যাংকের এবি ব্যাংক ও স্কলাসটিকা স্কুল এর মধ্যে চুক্তি স্বাক্ষর সারচার্জ বাদ, আসছে ওয়েলথ ও ইনহেরিটেন্স ট্যাক্স: এনবিআর চেয়ারম্যান স্কুল সময়ে যানজট কমাতে উদ্যোগ, শিক্ষা মন্ত্রণালয়কে প্রধানমন্ত্রীর নির্দেশ উলিপুরে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা সদস্য মরহুম আব্দুল আজিজের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন আয়কর রিটার্ন দাখিলের সময় শেষ হচ্ছে আজ রাত ১২ টায় রাজধানীর কদমতলী এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় ম্যাগাজিনসহ একটি বিদেশী পিস্তল উদ্ধার করেছে র‌্যাব-১০ ২০০ এমপি ওআইএস ক্যামেরার সাথে আসছে ভিভো ভি৭০ এফই

৬২ ডিগ্রি রেকর্ড তাপমাত্রায় পুড়ছে ব্রাজিল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ২১৬ Time View

দক্ষিণ আমেরিকা মহাদেশের বৃহত্তম দেশ ব্রাজিল বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। গত রবিবার দেশটির বৃহত্তম শহর ও বাণিজ্যিক রাজধানী রিও ডি জেনেরিও’র তাপমাত্রা পৌঁছেছিল ৬২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে।

রিও ডি জেনেরিওভিত্তিক স্থানীয় আবহাওয়া দপ্তর আলের্তা রিও ওয়েদার সিস্টেম জানিয়েছে, ব্রাজিলের ইতিহাসে এর আগে একদিনে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ডটি ছিল ৫৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। গত নভেম্বরে এই তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।

আলের্তো রিও ওয়েদার সিস্টেমের কর্মকর্তারা জানিয়েছেন, রোববার স্থানীয় সময় সকাল ৯ টার দিকে রিও ডি জেনেরিওর পশ্চিমাংশে ৬২ দশমিক ৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়। তার পর থেকে অবশ্য তাপমাত্রা কমতে শুরু করেছে। সোমবার রিও ডি জেনেরিও এবং তার আশপাশের এলাকার গড় তাপমাত্রা ছিল ৪২ ডিগ্রি সেলসিয়াস।

তীব্র গরম ও তাপপ্রবাহ থেকে বাঁচতে রিও’র দুই বিখ্যাত সমুদ্র সৈকত ইপানেমা এবং কোপাকাবানায় রোববার ও সোমবার উপচে পড়া ভিড় ছিল বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

রিও ডি জেনেরিওর কেন্দ্রীয় এলাকায় অবস্থিত একটি পার্কের প্রশাসনিক কর্মকর্তা র‌্যাকুয়েল কোরেইয়া (৪৯) এএফপিকে এ প্রসঙ্গে বলেন, ‘আমার ভয় হচ্ছে যে এই ধরনের আবহাওয়া হয়তো এখন থেকে নিয়মিতই দেখতে হবে আমাদের। কারণ রিও এবং তার আশপাশের এলকাগুলোতে বাড়িঘর নির্মাণের জন্য প্রতিদিন বনজঙ্গল উজাড় হচ্ছে।’

এদিকে ব্রাজিলের একাংশ যেমন তীব্র তাপপ্রবাহে পুড়ছে, অন্য অংশ তেমনি ভেসে যাচ্ছে তুমুল বর্ষণে। দেশটির দক্ষিণাঞ্চলে রোববার থেকে শুরু হয়েছে ব্যাপক বর্ষণ। অন্তত এক সপ্তাহ এই বর্ষণ স্থায়ী হবে বলে জানিয়েছে ব্রাজিলের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর মেটসুল।

সোমবার মেটসুলের এক বিবৃতিতে জানানো হয়, চলতি সপ্তাহে পুরো দক্ষিণাঞ্চলে ব্যাপক বর্ষণ ও ঝোড়ো আবহাওয়া অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS