1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের দাবি: ৫ই অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চের ঘোষণা অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময়ে মাটি ভর্তি জাহাজ জব্দ, মালিককে ১ লাখ টাকা জরিমানা নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

রাজা চার্লসের ভুয়া মৃত্যুর খবর

  • আপডেট : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ১১.১৮ এএম
  • ২৪৭ Time View

সম্প্রতি মারণব্যধি ক্যান্সার ধরা পড়েছে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন। তবে, এরই মধ্যে রাজা চার্লসের মৃত্যুর ভুয়া খবর ছড়িয়ে পড়ে রুশ গণমাধ্যমে। পরে অবশ্য রাজার বেঁচে থাকার বিষয়টি নিশ্চিত করে একটি বিবৃতি দিয়েছে মস্কোর ব্রিটিশ দূতাবাস।

সোমবার (১৮ মার্চ) এক প্রতিবেদনে ডেইলি মেইল জনিয়েছে, সোমবার রাশিয়ার গণমাধ্যম ও তাদের পরিচালিত সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টগুলোতে রাজা তৃতীয় চার্লসের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। রুশ সংবাদমাধ্যম স্পুটনিক এক প্রতিবেদনে জানায়, ‘গ্রেট ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ৭৫ বছর বয়সে মারা গেছেন’।

এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টগুলোতে রাজার আকস্মিক মৃত্যু নিয়ে বাকিংহাম প্যালেসের দেয়া একটি ভুয়া বিবৃতিও ভাইরাল হয়।

এ ঘটনার পর রাশিয়ায় অবস্থিত ব্রিটিশ দূতাবাস তাদের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পোস্ট করে, ‘গ্রেট ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের মৃত্যুর খবরটি ভুয়া।’

এরপরই ইউক্রেনের ব্রিটিশ দূতাবাসও একটি বিবৃতি দেয়। বিবৃতিতে বলা হয়, ‘আমরা আপনাদের জানাতে চাই, রাজা তৃতীয় চার্লসের মৃত্যুর খবরটি ভুয়া।’

এদিকে অবশ্য খবরটি প্রকাশের কিছুক্ষণ পরই স্পুটনিক আরও একটি প্রতিবেদন প্রকাশ করে। তাতে জানানো হয়, রাজা আসলে মারা যাননি। রাজপরিবারের ওয়েবসাইট বা ব্রিটিশ গণমাধ্যমে এ বিষয়ে কোনো তথ্য নেই।’

গত ৫ ফেব্রুয়ারি বাকিংহাম প্যালেস এক বিবৃতিতে জানায়, রাজা তৃতীয় চার্লসের ক্যান্সার ধরা পড়েছে। তার চিকিৎসা চলছে। দ্রুতই তিনি সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরবেন। এ বিষয়ে তার সম্পূর্ণ আস্থা রয়েছে।

উল্লেখ্য, ২০২২ সালের সেপ্টেম্বরে ব্রিটেনের রাজা হিসেবে অভিষেক হয় ৭৫ বছর বয়সী রাজা চার্লসের।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com