1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
Title :
উলিপুর যানজট ও ভোগান্তি নিরসনে বাইপাস সড়ক বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত পলাশবাড়ীর রাইগ্রামে মামলা করায় বাদীকে প্রাণনাশের হুমকি: সংবাদ সম্মেলনে নিরাপত্তা চাইলেন ভুক্তভোগী কুমিল্লা শিক্ষা বোর্ডের নতুন সচিব ও কলেজ পরিদর্শক হলেন ভিক্টোরিয়া কলেজের দুই অধ্যাপক নবীনগরে উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী, জুলাই যোদ্ধা গ্রেফতার নবীনগরে ডাকাতের কথায় নিরাপরাধ ব্যবসায়ীকে পুলিশের ফাঁসানোর অভিযোগ ইনটেনসিভ সাইবার সিকিউরিটি ওয়ার্কশপের মাধ্যমে শুরু হতে যাচ্ছে ফিনিক্স সামিট ২০২৬ বাইপাস চার্জিং যেভাবে স্মার্টফোনকে আরও নিরাপদ করে তুলছে বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদ-এর ঘনিষ্ঠ সহযোগী ফটিকছড়ির মোবারক হোসেন ইমনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী দুই বছরের মধ্যে পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে: অর্থমন্ত্রী

ভারতে লোকসভা নির্বাচনের তফসিল ঘোষণা

  • আপডেট : শনিবার, ১৬ মার্চ, ২০২৪, ৫.৫৩ পিএম
  • ২৮০ Time View

ভারতে লোকসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) রাজীব কুমার নির্বাচনের তফসিল করেন। ঘোষিত তফসিল অনুযায়ী, লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে ৭ ধাপে। আগামী ১৯ এপ্রিল থেকে শুরু হবে ভোটগ্রহণ। ভোট গণনা করা হবে ৪ জুন। খবর টাইমস অব ইন্ডিয়া।

প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার জানান, লোকসভা নির্বাচন দ্বিতীয় দফার ভোটগ্রহণ করা হবে ২৬ এপ্রিল, তৃতীয় দফার ৭ মে, চতুর্থ দফার ১৩ মে, পঞ্চম ধাপ ২০ মে, ২৬ মে ষষ্ঠ দফা এবং ১ জুন সপ্তম ধাপের ভোটগ্রহণ করা হবে।

বর্তমান লোকসভার মেয়াদ শেষ হবে আগামী জুনে। তার আগে একটি নতুন সরকার গঠন করতে হবে। অন্ধ্রপ্রদেশ, সিকিম, অরুণাচল ও ওড়িশা প্রদেশের বিধানসভার মেয়াদও শেষ হবে জুনে। এই রাজ্যগুলোতেও নির্বাচনের সময়সূচি ঘোষণা করা হয়েছে।

অরুণাচল প্রদেশের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে ১৯ এপ্রিল। ভোট গণনা হবে ৪ জুন। অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে ১৩ মে। ভোট গণনা করা হবে ৪ জুন।

এবারের লোকসভা নির্বাচনে ভোটার সংখ্যা প্রায় ৯৭ কোটি। ভোটগ্রহণের জন্য ১০ লাখ ৫০ হাজার ভোটকেন্দ্র প্রস্তুত করা হয়েছে। নির্বাচন হবে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন তথা ইভিএমে। এর জন্য ৫৫ লাখ ইভিএমের ব্যবস্থা করা হয়েছে।

প্রসঙ্গত, ভারতের ১৮তম লোকসভা নির্বাচন এটি। এবারের নির্বাচনের মধ্যদিয়ে তৃতীয়বারের মতো ক্ষমতা নিশ্চিত করতে চায় ক্ষমতাসীন বিজেপি। গত সংসদীয় নির্বাচনে দলটি ৩০৩টি আসন পেয়েছিল। যেখানে কংগ্রেস পায় মাত্র ৫২টি আসন। অর্থাৎ লোকসভায় বিরোধী দলের নেতার পদ দাবি করার মতো পর্যাপ্ত সংখ্যাও অর্জন করতে পারেনি। যদিও এবার বিজেপিকে হটাতে বড় জোট গড়েছে কংগ্রেস।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com