1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
Title :
সফল চীন সফরের জন্য প্রধানমন্ত্রীকে ন্যাপ ভাসানীর অভিনন্দন পরিবেশবান্ধব প্যাকেজিংয়ে নতুন দিগন্ত; ব্র্যাক এন্টারপ্রাইজেসের গ্রিনপ্যাক কারখানার উদ্বোধন কমিউনিটি ব্যাংকে পরিশোধ করা যাবে পল্লী বিদ্যুতের বিল; বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সঙ্গে কমিউনিটি ব্যাংকের চুক্তি শেষ আটে কাদের পেল আর্জেন্টিনা, খেলা কবে ও কখন নড়াগাতীতে পরকিয়ার টানে প্রবাসীকে বিয়ে, ভেঙ্গে যেতে বসেছে দুটি সংসার চট্টগ্রাম বন্দরের ১৬৮ কন্টেইনারের পণ্য অনলাইন নিলামে বিক্রি করবে কাস্টমস আকুর বিল পরিশোধের পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ৩৬.১৭ বিলিয়ন ডলারে চার বিভাগের ১৭ জেলায় বন্যার পূর্বাভাস ৪,৮০০ কর্মী ছাঁটাই করছে মাইক্রোসফট, সবচেয়ে বেশি প্রভাব এক্সবক্সে ইউসিবির রাইট শেয়ার ইস্যুর অনুমোদন দিল বিএসইসি

বিরামপুরে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১ 

  • আপডেট : শনিবার, ১৬ মার্চ, ২০২৪, ২.৫৩ পিএম
  • ৩০৩ Time View

নিজস্ব প্রতিবেদকঃ দিনাজপুরের বিরামপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে অপর একটি ট্রাক ধাক্কা দিলে শাহীন (২৫) নামে এক ট্রাক চালকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৬ মার্চ) সকালে বিরামপুর চায়না অফিস মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত চালক দিনাজপুরের পার্বতীপুর উপজেলার দুর্গাপুর তালেবর পাড়ার মৃত. শফিকুল ইসলামের ছেলে।

জানা গেছে, সকালে বিরামপুর চায়না অফিস মোড়ে আলু বোঝাই একটি ট্রাক দাঁড়িয়ে থাকা অপর একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে আলু বোঝাই ট্রাকের সামনের অংশ দুমড়ে যায় এবং চালক শাহীন গুরুত্বর আহত হন। ফায়ার সার্ভিস কর্মীরা শাহীনকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. ফাহমিদা বেগম তাকে মৃত ঘোষণা করেন।

বিরামপুর থানার ওসি সুব্রত কুমার সরকার জানান, ট্রাক দু’টি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com