1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
Title :
বাংলাদেশ ব্যাংকের সাথে ইসলামী ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি আন্তর্জাতিক মানের আর্থিক প্রতিবেদন নিশ্চিত করতে ইউসিবির নতুন উদ্যোগ নড়াইলের পঞ্চগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় ১৬ দেশের অংশগ্রহণে ৩ সেপ্টেম্বর থেকে বসছে কসমেটিকস ঢাকা ২০২৬ চট্টগ্রামে ট্রাস্ট ব্যাংকের মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক সম্মেলন ড. ফেরদৌস আহমদ কোরেশীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশে পাবজি মোবাইল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এমআর ই-স্পোর্টস ই-সেবায় ঝামেলা কমেনি, ইউনিয়ন-উপজেলায় নাগরিকদের ভোগান্তি জুলাইয়ে ১৮০ মিলিয়ন ডলার ঋণ, পরিশোধ ৪৫৩ মিলিয়ন ডলার এনবিআরের ৩৬ অতিরিক্ত কর কমিশনারকে বদলি

ঈদে ট্রেনের টিকিট নিয়ে নতুন পরিকল্পনা

  • আপডেট : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪, ১২.৫৩ পিএম
  • ২২২ Time View

ঈদ উপলক্ষে ট্রেনে প্রতি বছর ঈদের ৫ দিন আগ পর্যন্ত টিকিট দেয়া হলেও এবার ৭ দিনের টিকিট বিক্রির পরিকল্পনা করছে বাংলাদেশ রেলওয়ে। জানা গেছে, এবার ঈদুল ফিতরের টিকিট বিক্রি শুরু হতে পারে আগামী ২৫ মার্চ থেকে।

রেলওয়ের একটি সূত্র জানিয়েছে, এবারও শতভাগ টিকিট বিক্রি হবে অনলাইনে। একজন সর্বোচ্চ ৪ টিকিট নিতে পারবেন। বিক্রিত টিকিট ফেরত নেয়া হবে না।

এবার ৭ জোড়া ঈদ স্পেশাল ট্রেন চালানোর পরিকল্পনা নেয়া হয়েছে। এছাড়া ভিড় এড়াতে কমলাপুরের পরিবর্তে ক্যান্টনমেন্ট রেলস্টেশন থেকে ছাড়া হতে পারে উত্তরবঙ্গের ৩-৪টি ট্রেন।

সূত্র জানিয়েছে, ১১ এপ্রিল ঈদ ধরে যে পরিকল্পনা করা হয়েছে তাতে ২৫ থেকে ৩১ মার্চ পর্যন্ত ঈদুল ফিতরের টিক বিক্রি চলবে। ফিরতি টিকিট বিক্রি হবে ৪ এপ্রিল থেকে।

ঈদুল ফিতরে কবে মিলবে কোন দিনের ট্রেনের টিকিট-

২৫ মার্চ – ৪ এপ্রিল
২৬ মার্চ – ৫ এপ্রিল
২৭ মার্চ – ৬ এপ্রিল
২৮ মার্চ – ৭ এপ্রিল
২৯ মার্চ – ৮ এপ্রিল
৩০ মার্চ – ০৯ এপ্রিল
৩১ মার্চ – ১০ এপ্রিলের টিকিট দেয়া হবে।

কবে মিলবে কোন দিনের ফিরতি টিকিট-

৪ এপ্রিল – ১৪ এপ্রিল
৫ এপ্রিল – ১৫ এপ্রিল
৬ এপ্রিল – ১৬ এপ্রিল
৭ এপ্রিল – ১৭ এপ্রিল
৮ এপ্রিল – ১৮ এপ্রিল
৯ এপ্রিল – ১৯ এপ্রিল
১০ এপ্রিল – ২০ এপ্রিলের টিকিট দেয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com