1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:২১ অপরাহ্ন
Title :
পুঁজিবাজারে আসার প্রস্তুতি কনফিডেন্স পাওয়ারের, রোববার রোড শো পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সোনালী আঁশ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে মুন্নু সিরামিক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে শেফার্ড ইন্ডাস্ট্রিজ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে মেঘনা পেট পর্ষদ সভার তারিখ পরিবর্তন করেছে নাভানা ফার্মা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে মুন্নু এগ্রো সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্ত বাতিলে প্রধানমন্ত্রীর সহায়তা চান পোশাক মালিকেরা কুমিল্লায় পতাকা বৈঠকের মাধ্যমে ধরে নিয়ে যাওয়া দুই পুলিশ সদস্যকে ফেরত দিয়েছে বিএসএফ চার্জার-পাওয়ার ব্যাংক ছাড়াই রিয়েলমি সি১০০ নিয়ে বান্দরবান ট্র্যাকিং, তবুও ব্যাটারি পাওয়ার ৪০% অবশিষ্ট

নড়াইলের পঞ্চগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময়

  • আপডেট : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৭.২০ পিএম
  • ১৬৪ Time View

মামুন মোল্যা, নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার পঞ্চগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়মিত শ্রেণিকক্ষে উপস্থিতি নিশ্চিতকরণ ও শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

৩১ আগষ্ট ( রবিবার) সকাল ১০টায় বিদ্যালয়ের শ্রেণি কক্ষে এ অনুষ্ঠানের  আয়োজন করা হয়।

এ অনুষ্ঠান বিদ্যালয়ের দাতা সদস্য হাফেজ আসাদুজ্জামানের সঞ্চালনায় প্রতিষ্ঠানের সভাপতি গাজী ওহিদুরজাম্মানের সভাপতিত্বে সভায় বিশেষ আলোচনা করেন বীর মুক্তিযোদ্ধা মো. মকিদ শেখ। তিনি শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, পড়াশোনায় মনোযোগ, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত ভূমিকা জরুরি। শিক্ষার্থীরা যেন নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকে এবং পড়াশোনার প্রতি আগ্রহী হয়, সে বিষয়ে অভিভাবকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়।

এ সময় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, দাতা সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভায় শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি এবং শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন বিষয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com