1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
Title :
স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর শরী‘আহ্ সুপারভাইজরি কমিটির ৫৪তম সভা অনুষ্ঠিত দীর্ঘ সক্ষমতা নিয়ে আলোচনায় রিয়েলমি সি১০০আইয়ের টাইটান ব্যাটারি টাঙ্গাইলে হেরোইন পাঁচারের দায়ে একজনের যাবজ্জীবন Financial Statements (Q2) of BANGLADESH NATIONAL INSURANCE COMPANY LIMITED Financial Statements (Q2) of National Bank PLC পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনাইটেড ফাইন্যান্স নবীনগরে ১৫০ প্রধান শিক্ষক পদ শূন্য, সংকটে শিক্ষা ব্যবস্থা হবিগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; মৃত্যু নিয়ে রহস্য, পলাতক স্বামী ও স্বজনরা এবি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের অভিষেক অনুষ্ঠিত ৭,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি ও ২.৩২ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ নিয়ে আসছে রেডমি ১৭

চাটমোহরে করিমনের চাপায় স্কুলছাত্রী নিহত, সড়ক অবরোধ

  • আপডেট : সোমবার, ১১ মার্চ, ২০২৪, ৮.৫৮ পিএম
  • ২১২ Time View

নিজস্ব প্রতিনিধি: পাবনার চাটমোহরে দুধের ক্যান বোঝাই করিমনের চাপায় রিমি খাতুন (১৪) নামের এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। সোমবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে চাটমোহর-পাবনা সড়কের অমৃতকুন্ডা এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত রিমি উপজেলার অমৃতকুন্ডা গ্রামের জাইদুল ইসলামের মেয়ে ও উপজেলার সেন্ট রিটার্স হাই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী। নিহতের খবর পেয়ে সড়ক অবরোধ করে স্কুল শিক্ষার্থীরা।

স্থানীয়রা জানান, সোমবার বেলা ১২টার দিকে কোচিং শেষ করে এক সহপাঠীর সাথে বাড়ি ফিরছিল রিমি। পথিমধ্যে অমৃতকুন্ডা মাদরাসা এলাকায় বিপরীত দিক থেকে আসা দুধের ক্যান বোঝাই একটি করিমন গাড়ির সামনের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং রিমি খাতুনকে চাপা দেয়।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রিমি খাতুনকে মৃত ঘোষণা করেন। এদিকে ঘটনার পরপরই করিমনের চালক পালিয়ে যায়।

এ ব্যাপারে চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহতের ঘটনার খবর ছড়িয়ে পড়লে দুপুর ২টার দিকে সেন্ট রিটার্স হাই স্কুলের শিক্ষার্থীরা স্কুলের সামনে সড়ক অবরোধ ও বিক্ষোভ করে। এতে যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) হাবিবুল ইসলাম সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com