1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
Title :
ব্যাংকের শেয়ার কিনতে কোম্পানির সম্পদের সীমা বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে সম্মিলিত ইসলামী ব্যাংকের সাবসিডিয়ারি ইআইআইএল-এর চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ শুভেন্দুর সঙ্গে দেবের সাক্ষাৎ, বিজেপিতে যোগদানের আলোচনা বাংলা কিউআরে পরিশোধের অর্থ তাৎক্ষণিক জমার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের সিগারেটের স্ট্যাম্প-ব্যান্ডরোল ব্যবহারের নিয়মে পরিবর্তন এনবিআরের এশিয়ার অনেক মুদ্রা দুর্বল হলেও ডলারের বিপরীতে স্থিতিশীল টাকা ব্যাংকের পর্ষদে মনোনীত পরিচালক হতে শেয়ারধারী কোম্পানির এমডি বা পরিচালক বাধ্যতামূলক বন্ধ প্রতিষ্ঠান পুনরায় চালু করতে ২০ হাজার কোটি টাকার বিশেষ অর্থায়ন ২৪ সেপ্টেম্বরের মধ্যেই শেষ করতে হবে ২০২৭ সালের হজ নিবন্ধন

সৌদি আরবে রোজা শুরু ১১ মার্চ

  • আপডেট : রবিবার, ১০ মার্চ, ২০২৪, ৯.২৬ পিএম
  • ৮৫৪ Time View

এবার সৌদি আরবে রোজার তারিখ ঘোষণা করা হলো। দেশটিতে সোমবার (১১ মার্চ) থেকে শুরু হবে পবিত্র রমজান। সেই হিসেবে রোববার (১০ মার্চ) রাতেই তারাবি নামাজ পড়া হবে। এরপর সোমবার ভোরে সেহরি খেয়ে প্রথম সাওম শুরু করবেন দেশটির মুসলিমরা।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, চাঁদ দেখার পর সৌদি চাঁদ দেখা কমিটি এক ঘোষণায় জানায়, সোমবার (১১ মার্চ) পবিত্র রমজান মাস শুরু হবে। সৌদি সুপ্রিম কোর্টের মতে, রোববার (১০ মার্চ) সন্ধ্যায় চাঁদ দেখা গেছে। যার মধ্যদিয়ে শাবান মাস শেষ হলো। শুরু হলো মাহে রমজান।

এর কয়েক ঘণ্টা আগে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও ব্রুনেই রমজানের তারিখ ঘোষণা করে। এই চারটি দেশই জানিয়েছে, মঙ্গলবার (১২ মার্চ) থেকে রোজা শুরু হবে।

রোববার (১০ মার্চ) অস্ট্রেলিয়ার ফেডারেল কাউন্সিল অব ইমামস, অস্ট্রেলিয়ান ফতওয়া কাউন্সিল ও ফতওয়া অ্যান্ড শরিয়া আরবিট্রেশন কাউন্সিলের সমন্বয়ে দেশটির গ্র্যান্ড মুফতি নিশ্চিত করেন যে, সোমবার (১১ মার্চ) হবে শাবান মাসের শেষ দিন। সেই হিসেবে আগামী মঙ্গলবার হবে রমজান মাসের প্রথম দিন।

ভৌগলিক অবস্থান এবং চাঁদ ওঠার সাপেক্ষে অস্ট্রেলিয়া প্রায়ই বিশ্বের প্রথম দেশ হিসেবে রমজান শুরুর ঘোষণা দেয়। অস্ট্রেলিয়া যেহেতু পূর্ব গোলার্ধে অবস্থিত এবং অন্যান্য অনেক দেশের তুলনায় এর সময় এগিয়ে থাকে, তাই প্রায়ই পশ্চিম গোলার্ধের দেশগুলোর তুলনায় এখানে ইসলামিক চন্দ্র মাস আগে শুরু হয়।

ব্রুনেইতে চাঁদ দেখা না যাওয়ার কারণে মঙ্গলবার রমজান মাস শুরু হবে। মালয়েশিয়ায়ও চাঁদের দেখা না যাওয়ার কারণে মঙ্গলবার প্রথম রোজা পালন করা হবে বলে ঘোষণা দেয়া হয়েছে। ইন্দোনেশিয়ার ধর্ম মন্ত্রণালয়ও ঘোষণা দিয়েছে যে, সোমবার হবে শাবান মাসের ৩০ তারিখ। তাই মঙ্গলবার রমজান মাসের প্রথম দিন।

এদিকে আরব বিশ্বের অন্য দেশগুলোর চাঁদ দেখা কমিটিগুলো রোববার (১০ মার্চ) মাগরিবের নামাজের পর রমজানের চাঁদ দেখার প্রস্তুতি নিয়েছে। সৌদি আরবের রয়্যাল কোর্ট সাধারণ মানুষকে চাঁদ দেখার আহ্বান জানিয়েছে। চাঁদ দেখা গেলে সে খবর জানানোর জন্য সরকারি ফোন নম্বরও দেয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের রোজা শুরুর দিনও জানা গেছে। ফিকহ কাউন্সিল অব নর্থ আমেরিকা’র (এসিএনএ) মতে, যুক্তরাষ্ট্রসহ উত্তর আমেরিকার দেশগুলোতে অস্ট্রেলিয়ার একদিন আগেই অর্থাৎ সোমবার (১১ মার্চ) থেকেই রোজা শুরু হবে। উত্তর আমেরিকার দেশগুলোতে রোববার (১০ মার্চ) রাতে প্রথম তারাবি নামাজ পড়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com