1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
Title :
অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন, ৪৫ দিন আগে তফসিল: ইসি আজ পুনরায় শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন সিলেটে চির বিদায় এক সাথে তিন বন্ধুর কুমিল্লা নগরীতে ফুটপাতে হকার বসিয়ে ভাড়া, ৮ প্রতিষ্ঠানের লাইসেন্স স্থগিত পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে ড্রাগন সোয়টার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং কুমিল্লায় ইংরেজি ১ম পত্রের পরীক্ষায় অনুপস্থিত ২৩৩৬, বহিষ্কার-৮

রপ্তানি আয়ে শর্ত সাপেক্ষে কর সুবিধা

  • আপডেট : শুক্রবার, ৮ মার্চ, ২০২৪, ১০.২১ পিএম
  • ১৫৮০ Time View

আয়কর আইন ২০২৩-এর আওতায় রপ্তানি থেকে অর্জিত সব ধরনের আয়ের ওপর শর্তসাপেক্ষে আয়কর অব্যাহতি কিংবা হ্রাসকৃত হারে কর আরোপের সুবিধা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। যা অবিলম্বে কার্যকর হয়ে ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত কার্যকর থাকবে।

এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম সই করা প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে।

আদেশে বলা হয়েছে, জাতীয় রাজস্ব বোর্ড, আয়কর আইন ২০২৩ এর ৭৬ ধারা ও উপ-ধারা (১) এ প্রদত্ত ক্ষমতাবলে রপ্তানি হতে অর্জিত সব ধরনের আয়ের ওপর শর্তসাপেক্ষে আয়কর অব্যাহতি বা ক্ষেত্রমত হ্রাস করিয়া প্রদেয় আয়করের হার ধার্য করা হয়েছে।

যেমন- স্বাভাবিক ব্যক্তি, ফার্ম ও হিন্দু অবিভক্ত পরিবার কর্তৃক অর্জিত আয়ের ৫০ শতাংশ করমুক্ত থাকবে।

স্বাভাবিক ব্যক্তি, ফার্ম ও হিন্দু অবিভক্ত পরিবার ব্যতীত অন্যান্য করদাতাদের করহার ১২ শতাংশ হবে।

এবং স্বাভাবিক ব্যক্তি, ফার্ম ও হিন্দু অবিভক্ত পরিবার ব্যতীত অন্যান্য করদাতা কর্তৃক লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভার্নমেন্ট ডিজাইন (এলইইডি) সার্টিফাইড কারখানায় উৎপাদিত পণ্য রপ্তানি হতে অর্জিত আয়ের ওপর ১০ শতাংশ অব্যাহত দেওয়া হয়েছে বিধিমালায়।

এসব সুবিধা পেতে করদাতাকে যেসব শর্ত পালন করতে হবে তার মধ্যে রয়েছে
রপ্তানিকারককে করদাতা শনাক্তকরণ নম্বরধারী (টিআইএন) হতে হবে; এ প্রজ্ঞাপনের অধীন অনুমোদিত প্রতিষ্ঠানকে উক্ত আইনের বিধান পরিপালন করতে হবে; কোনো আয়বর্ষে পরিবেশ সংশ্লিষ্ট বিধি-বিধান লঙ্ঘনের দায়ে সরকারের কোনো কর্তৃপক্ষ কর্তৃক অর্থদণ্ড আরোপিত হলে সংশ্লিষ্ট করবর্ষে নিয়মিত হারে আয়কর পরিশোধযোগ্য হবে।

সব ধরনের ট্রান্সপোর্টেশন সার্ভিস, মোবাইল টেলিকমিউনিকেশন সার্ভিস ও ইন্টানেট সার্ভিসের জন্য এ প্রজ্ঞাপনে বর্ণিত কর অব্যাহতি সুবিধা প্রযোজ্য হবে না।

উক্ত আইনের কোনো বিধান বা অন্য কোনো প্রজ্ঞাপনের অধীন কোনো করদাতা কর অব্যাহতি সুবিধাপ্রাপ্ত হলে এ প্রজ্ঞাপনে বর্ণিত কর অব্যাহতি সুবিধা প্রাপ্য হবেন না বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com