1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
Title :
ইউসিবির রাইট শেয়ার ইস্যুর অনুমোদন দিল বিএসইসি ব্লু-ওয়েলথ ফার্স্ট স্টেবল রিটার্ন ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন বিএসইসির সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে এমবিএল ফাস্ট মিউচুয়াল ফান্ড সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা অবশেষে বদলি হলেন নড়াইলের সেই আলোচিত মৎস্য কর্মকর্তা হরিপুরে একদিনের বেতন দিয়ে বৃক্ষরোপন করলেন কর্মচারীরা টাঙ্গাইলে সংঘবদ্ধ যৌননিগ্রহের দায় তিন জনের যাবজ্জীবন কারাদণ্ড অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন, ৪৫ দিন আগে তফসিল: ইসি আজ পুনরায় শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন

তাপমাত্রা নিয়ে নতুন তথ্য

  • আপডেট : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪, ১০.৪৭ পিএম
  • ২৪৩ Time View

বসন্তের হিমেল বাতাসে রাত থেকে সকাল পর্যন্ত কিছুটা ঠান্ডা অনুভূত হলেও দিনে গরম পড়ছে। বৃষ্টির শঙ্কা না থাকায় ধীরে ধীরে দিনের তাপমাত্রাও বাড়ছে। তবে তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দিয়েছে আবহাওয়া অফিস।

বৃহস্পতিবার (৭ মার্চ) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে কিশোরগঞ্জের নিকলিতে ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে চট্টগ্রামের সীতাকুণ্ডে ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় ঢাকার সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে যথাক্রমে ১৬ দশমিক ৭ ডিগ্রি ও ৩০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

এদিন সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

প্রথম দিনে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়বে।

দ্বিতীয় দিনে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

তৃতীয় দিনে আকাশের অবস্থা একই থাকবে। তবে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমবে।

বর্ধিত পাঁচ দিনের শেষের দিকে তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com